somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলির আকাশ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্প অল্প গল্প: “ফুলির আকাশ”

ঝনঝন করে শব্দ হল। শব্দটা প্রথমে জোরে, তারপর একটু আস্তে, তারপর আরেকটু আস্তে, তারপর আরো একটু আস্তে ... এভাবে মিলেয়ে যেতে পারতো কিন্তু তার আগেই ঝনাত করে শব্দটা শেষ হয়ে গেল। কেউ একজন স্টিলের বাটিটা চাপা দিয়ে ধরেছে।

টেবিল থেকে বাটিটা কিভাবে পড়লো কে জানে? তবে ঝনাত করে শব্দটা থেমে যাওয়ায় এখন ঝড়ের পূর্বাবাস পাওয়া যাচ্ছে।

- এই ফুলি, ফুলি।

গৃহকর্ত্রীর চিকন ধারালো গলা শোনা যাচ্ছে। এই গলার ধার ধারালো ছুরির চাইতে কোন অংশে কম না। ফুলি এই ধারালো গলাকে খুব ভয় পায়। এর ধারে তার চৌদ্দ পুরুষ প্রতিনিয়ত কুচিকুচি হচ্ছে। চড়-থাপ্পর কিংবা গরম খুন্তির বাড়ির ব্যথা সে ভুলতে পারে কিন্তু যখন তার বাপ-মা তুলে গালাগাল দেয় তখন আর সে সইতে পারে না। মেম সাহেবের মুখের উপর কিছু কইতে পারে না, শুধু নিরবে চোখের পানি ফেলে।

ফুলির বয়স বেশি না। কৈশোরের শেষ সীমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বাপ-মা থাকে গাঁয়ে। ছয় ভাই-বোনের সংসারে দুবেলা ঠিকমত খাবার জুটতো না। গেল বছর চোখের পানি নাকের পানি এক করে সেই বাপ-মাকে ছেড়ে তাকে এখানে আসতে হয়েছে। গাঁয়ে থাকতে বাপ-মার প্রতি রাজ্যর অভিযোগ অনুযোগ থাকলেও এখন তাদের জন্যই তার মন পোড়ে। তাদের নামে কেউ কিছু কইলে সে সইতে পারে না, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে।

- জি মেমসাব।
দুপুরের খাবার শেষে সব কিছু গুছিয়ে বারান্দার মেঝেতে একটু গা এলিয়ে দিয়েছিল, ফুলি। সারাদিনে ঐ অতটুকুই তার অবসর। এর মাঝে আবার কোন উপদ্রোব এসে হাজির হল কে জানে।
- বলি তোর কি জ্ঞান বুদ্ধি কোন দিনই হবে না? তোর বাপ-মা তোরে ...... .... । বটিটা কেউ এ ভাবে রাখে?
এই বলে ফুলির গালে ঠাস করে একটা চড় বসিয়ে মেমসাব হন হন করে চলে গেলেন। হয়তো বাটিটা তার হাতে লেগেই পড়েছে।

ফুলি বটি গুছিয়ে রেখে আবার বারান্দায় চলে এলো। তার কেবলই বাপ-মায়ের কথা মনে হতে থাকে। বারান্দার গ্রিলের ফাঁক গলে অন্য বাড়িগুলোর ছাদ পেরিরে একটুকরো আকাশ দেখা যায়। গাঁয়ে কত বড় আকাশ দেখা যেতো!

ফুলি সেথায় সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠতো। যে কটা পান্তা ভাত থাকতো তা মা সবাইকে ভাগ করে দিতো। সাথে লবন মরিচ আর কপাল ভালো থাকলে পিয়াজ। কি যে অমৃত ছিল সেই খাবার! মনে হতো সব খেয়ে ফেলি। কিন্তু তা তো হবার নয়, অন্য ভাই বোন আছে না? তারপর কোথায় কোথায় যে ও চলে যেতো তার হিসেব থাকতো না। কখনো ওপাড়ার সালমার সাথে কুতকুত খেলা, কখনো রাস্তার ধারের বরই গাছতে বরই পেড়ে খাওয়া, আবার কখনো পুকুরে ঐ পাড়ে বেত ঝাড় থেকে কাঁটার আঁচড় খেয়েও বেতুইন পাড়া, অথবা পুকুরে ডুব সাঁতারের খেলা। এত কিছু করার পর রাজ্যের ক্ষিদা লাগতো। বাড়িতে আসলে মা বাকার সাথে সাথে কি যে মাইর দিতো! মনে হতো মার বুঝি কোন মায়া দয়া নাই। তবু রাতে মার ঘামে ভেজা গায়ের সাথে লেপটে ঘুমাতে কি যে ভালো লাগতো। আজ কত দিন মার গায়ের গন্ধ পায় না ফুলি। কত দিন বাবার মুখটা দেখে না! ভাই-বোনগুলো কেমন আছে কে জানে?

এই শহরে এসে তার আকাশটা কতই না ছোট হয়ে গেছে। ছাদ পেরিয়ে ঐ এক টুকরো আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুলির চোখ ঝাপসা হয়ে আসে। টপ টপ করে বৃষ্টির ফোটা পড়ে। ছাদ পেরুনো ঐ আকাশ থেকে নয়। ফুলির চোখের ভেতরে যে ছোট্ট আকাশ আছে, সেখানে কখন যে মেঘ করেছে তা ফুলি বুঝতেই পারে না। এই নোনা জলের বৃষ্টি বুঝি কেউ কখনো দেখবে না।

ওদিকে আবার মেম সাহেবের গলা শুনা যাচ্ছে।
- এই ফুলি, ফুলি।

#আবদুল্লাহ আল মামুন ..০৪-১০-২০১৮।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×