somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখ, ২০১৫ সালের কিছু "বচন" ৷

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে দুজন গরম পীর
আছেন। একজন
প্রধানমন্ত্রী, অন্যজন
খালেদা জিয়া।
হাজি মোহাম্মদ সেলিম
স্বতন্ত্র সাংসদ
জাতীয় সংসদে, স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন
করতে গিয়ে।
১৩ মার্চ, ২০১৫
-
প্রতিদিন হরতাল না দিয়ে
একসঙ্গে সারা বছরের জন্য
হরতাল দিয়ে দিলেই তো
পারেন।
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার উদ্দেশে
জাতীয় সংসদে।
১২ মার্চ, ২০১৫
-
বলা হয়, এত লক্ষ লোক
শহীদ হয়েছে। এটা নিয়েও
অনেক বিতর্ক আছে যে,
আসলে কত শহীদ হয়েছে
মুক্তিযুদ্ধে, এটা নিয়েও
বিতর্ক আছে।
খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন
রাজধানীর ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন মিলনায়তনে
মুক্তিযোদ্ধা সমাবেশ ও
আলোচনা সভায়।
২১ ডিসেম্বর, ২০১৫
-
পৃথিবীর ইতিহাসে
সেনাপ্রধান দল করে এত দিন
টিকে থাকতে পারে না।
আমিই একমাত্র যে বেঁচে
আছি এবং একটি দলের
প্রধান।
এইচ এম এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান
রংপুরে দলের কর্মী সমাবেশে।
৫ মে, ২০১৫
-
দেশে অস্থিতিশীল
পরিস্থিতি নেই। দুই ফোঁটা
পানি পড়লেই বৃষ্টি পড়ে না।
রাশেদ খান মেনন
বেসামরিক বিমান পরিবহন ও
পর্যটনমন্ত্রী
দুই বিদেশিকে হত্যা ও
একজনকে আহতের ঘটনায় দেশ
অস্থিতিশীল কি না, প্রশ্নের
জবাবে।
১৯ নভেম্বর, ২০১৫
-
খালেদা জিয়া বাংলাদেশের
ট্রেনের বদলে পাকিস্তানের
ট্রেনে উঠে পড়েছেন।
হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী
শেরপুরে জাসদের সম্মেলনে
বক্তব্যে।
৬ ডিসেম্বর, ২০১৫
-
দেশে এখন জনসংখ্যা
বাড়ছে, কিন্তু প্রকৃত
মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
এম আমীর-উল ইসলাম
জ্যেষ্ঠ আইনজীবী
বঙ্গবন্ধু-সমতা-সাম্রাজ্যবাদ
শীর্ষক বইয়ের প্রকাশনা
অনুষ্ঠানে।
২৩ আগস্ট, ২০১৫
-
টাকা তো আর মানুষ
বালিশের তলায় রাখে না।
তাই পাচার করে।
কাজী খলীকুজ্জমান আহমদ
অর্থনীতিবিদ
কালোটাকা বিদেশে পাচার
প্রসঙ্গে জানতে চাইলে
২০ জুন, ২০১৫
-
আইএসের নাম ব্যবহার করে
সামাজিক যোগাযোগ
মাধ্যমে যে পোস্ট দেওয়া
হয়েছে, তা মেইড ইন
যাত্রাবাড়ী ও টঙ্গী
বেনজীর আহমেদ
র্যা বের মহাপরিচালক
দেশের অনেকে আইএসের নাম
ব্যবহার করছে উল্লেখ করে
খুলনায় সংবাদ।
১০ নভেম্বর, ২০১৫
-
আপনি আপনার যোগ্যতায়
ভিসি হননি। প্রোভিসি
হননি। আপনি আওয়ামী লীগ
করেন বলে ভিসি-প্রোভিসি
হয়েছেন। এ কথাটি ভুলে
যাবেন না।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন
রাজশাহী মহানগর আওয়ামী
লীগের সভাপতি
দলীয় নিয়োগ না দেওয়ায়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
উপাচার্যের উদ্দেশে ক্ষোভ
প্রকাশ করে।
৫ নভেম্বর, ২০১৫
-
স্যার এলাকাটি নিরাপদ মনে
করতেন না।
সুনীল শুভ রায়
এইচ এম এরশাদের উপদেষ্টা
২৬ বছর ধরে শহীদ
মিনারে
এরশাদের ফুল দিতে না যাওয়ার
বিষয়ে জানতে চাইলে।
২২ ফেব্রুয়ারি, ২০১৫
-
মেয়েদের বুঝতে হবে,
পাসওয়ার্ড হচ্ছে মেয়েদের
ব্যক্তিগত পোশাকের মতো,
যা বাইরে প্রকাশ করতে
নেই।
মাহবুবা পান্না
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
বিভাগের উপসচিব
নারী নির্যাতনে তথ্যপ্রযুক্তির
অপব্যবহারের প্রতিকার বিষয়ে
গোলটেবিল বেঠকে।
১৮ নভেম্বর, ২০১৫
-
পাকিস্তানের যারা বেতন-
ভাতা খাইছে, শেষ দিন
পর্যন্ত, তারা (শহীদ
বুদ্ধিজীবী) নির্বোধের মতো
মারা গেল, আমাদের মতো
নির্বোধেরা প্রতিদিন
তাদের শহীদ বুদ্ধিজীবী
হিসেবে ফুল দেয়। না গেলে
আবার পাপ হয়।
গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
রাজধানীর প্রেসক্লাবে
আয়োজিত এক অনুষ্ঠানে।
২৫ ডিসেম্বর, ২০১৫
-
সূত্র: প্রথম আলোর
০১ জানুয়ারি, ২০১৬ পত্রিকা থেকে ৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×