নিউ ইয়র্ক, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশি পরিমাণে সবুজ শাকসব্জি খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। ব্রিটেনের একদল গবেষক শুক্রবার একথা জানিয়েছেন।
ডায়াবেটিস এবং ফল ও শাকসব্জি গ্রহণের মধ্যকার যোগসূত্র নিয়ে আগের ছয়টি গবেষণার ফলাফল পর্যালোচনা করেছেন ব্রিটিশ গবেষকরা।
পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষকরা বলেন, স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রতিদিন একবার পালং শাক, গাজর ও ব্রকোলির মতো সব্জি খেলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে টাইপ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়।
তবে পুষ্টিকর খাবার এবং ব্যায়াম ছাড়া শুধু শাকসব্জি খেলেই যে ডায়াবেটিসের ঝুঁকি কমবে এমন কোনো প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি।
সবুজ শাকসবজির পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া, বেশি বেশি ব্যায়ম করা বা এধরনের যে কোনো কিছুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
তবে সবুজ শাকসব্জিটা এক্ষেত্রে বেশি উপকারি বলে জানিয়েছেন লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস রিচার্স ইউনিটের গবেষক প্যাট্রিস কার্টার।
টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ফল ও সব্জি সবই ভালো। তবে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, বিশেষ করে সবুজ শাক-সব্জি বেশি উপকারী। তাই এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন।"
তিনি বলেন, সবুজ শাক সবজিতে অ্যান্টিঅক্সাইডেন্ট, ম্যাগনেসিয়াম ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী।
কার্টার ও তার সহযোগীরা যেসব গবেষণা পর্যালোচনা করেছেন তাতে অংশগ্রহণকারীরা দৈনিক কতবার ফল ও সবজি গ্রহণ করছে তার ভিত্তিতে কতজন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে সে তথ্য সংগ্রহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন ও ফিনল্যান্ডের ৩০-৭৪ বছর বয়সী ২ লাখেরও বেশি জনের ওপর এ গবেষণা চালানো হয়েছে।
হিসাব অনুযায়ী, সারাবিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ১৮০ মিলিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১১ ঘ. View this link
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।