বেইজিং, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গলবার শেষভাগে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জনের প্রাণহানি হয়েছে। বিমানটি যাত্রী ও ক্রু মিলে মোট ৯৬ জনকে বহন করছিলো।
২০০৪ সালের পর এটিই চীনের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
এই দুর্ঘটনা চীনের দ্রুত বর্ধনশীল বিমান চলাচল খাতে একটি বড় ধরনের ঝাঁকি। সা�প্রতিক বছরগুলোতে এই খাত তেমন কোনো বড় দুর্যোগের মুখোমুখি হয়নি। কঠোর নিরাপত্তা বিধি, উন্নত প্রশিক্ষণ এবং পশ্চিমা বিশ্ব নির্মিত প্রায় নতুন বিমান ব্যবহারের ফলে চীনের বিমান চলাচল খাত ক্রমশ বড় স্থান দখল করে নিচ্ছিল।
সর্বশেষ সংবাদে জানা যায় এই দুর্ঘটনা থেকে ৫৪ জন প্রাণে বেঁচে গেছেন। তবে তাদের মধ্যে ৭ জন মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
হেনান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের ইচুয়ান শহরে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টা ৩৬ মিনিটে বিধ্বস্ত হয়।
ইচুয়ানের এই অভ্যন্তরীণ ছোট্ট বিমানবন্দরটি গত বছর চালু হয়। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে চীনের দূরবর্তী অঞ্চলগুলোতে অনেকগুলো বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৫ঘ.
View this link
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।