আজকে আমার সমাধীতে কেন ফুল হাতে তুমি বল?
মুখ খানি কেন বিরস তোমার আঁখি কেন ছলছল?
যেদিন তোমার ফুল চেয়েছি সকরুণ আঁখি মেলে,
অসহায় এই আমায় তুমি গিয়েছিলে পিছু ফেলে।
তোমার চলে যাওয়ার পথে,
চেয়ে থেকেছি সুদূর হতে,
ভেবেছি তুমি আসবে রথে,
সব অভিমান ভুলে।
তোমার ফেরার আশায় আমার দিন ফুরায়ে গেল।
শেষ বিদায়ের যাত্রা দেখে কি সুখ পেলে বল?
বিঃদ্রঃ
লেখার ইন্ডেন্টেশন এখানে দেয়া যাচ্ছেনা তাই ছবি দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


