এটা কোন জোকস্ নয়, গত সপ্তাহের কোন এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার পর সোফায় বসে টিভি দেখছিলাম। পাশে গিন্নি খাটে বসে টিভি দেখছে। কিছুক্ষণ পর কাকতালীয়ভাবে টিভি থেকে চোখ সরিয়ে দু'জনেই দু'জনের দিকে তাকালাম। দুই সেকেন্ড। আমি দুষ্টামি করে এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিলাম। আর ভ্রু কুঁচকে টিভি দেখতে দেখতে বললাম, "আর দেখতে মন চায়না, বুড়ি!" সাথে সাথে সেও দুষ্টামি করে এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিলো। আর ভ্রু কুঁচকে মুখ ঝামটা দিয়ে বলল, "আরে বুইড়া, তরেও দেখতে মন চায়না! হুহ!"
আমি: তাইলে আমি অফিসে থাকলে দিনে দুই/তিন বার ফোন দেস কেন?
সে: অহন থিকা তরে ফোন না দিয়া একটা কুত্তারে ফোন দিমু। (আমায় জব্দ করেছে ভেবে মিটিমিটি হাসছে)
আমি: তা বড় কুত্তারে ফোন দিবি না ছোট কুত্তারে?
সে: মানে?
আমি: মানে সহজ, তর তো দুই ভাই, একটা তর বড় আর একটা ছোট।
সে: শয়তান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

