somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি (একটি ফেসবুকিয় ধারাবাহিক উপন্যাস)

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২.
আজও আমার মনে পড়ে কি সুন্দর ছিল আমার বোন। গরীবের মেয়ে প্রকৃত হয়ত সুন্দরী করে তোলে। কথাটায় লজিক আছে কিনা জানি না। তবে এ ধারণাটা আমার বোনকে দেখে হয়েছে। ওর সাজবার কোন উপকরণ ছিল না। তারপরও কত রূপসী ছিল আমার চন্দ্রা বু! ওর শরীর যখন বাড়ন্ত। ঘরের লোক জানার আগেই পাড়ায় ঢোল পড়ল তারও আগে।
চন্দ্রা বু, কিছু বুঝে উঠবার আগেই ওর জীবনে একটা পরিবর্তন এসে গেল। ওর একটা খুতি ছিল সেখানে টাকা জমাতো। কোত্থেকে এত টাকা পেত আমার মাথায় আসত না। মাঝে মাঝে আমাকে চকলেট, আইসক্রিম, আচার কিনতে টাকা দিত। আমাদের পাশের বাড়ী ছিল আতা মাঝির বাড়ী। আসলে তার নাম ছিল আতাউর রহমান। তবে গরীবের একটা ভদ্দর নামের পাশাপাশি ছিল মুখে মুখে প্রচলিত নাম। তো সে আতা মাঝির বড় পোলা ঢাকার নিউমার্কেটে দোকানের সেলসম্যান। কোরবানীর ঈদের সময় তার এক বন্ধুকে নিয়ে বাড়ীতে ঈদ করতে এলেন। আমার সবচেয়ে প্রিয় ঈদ ছিল বরকির ঈদ। এই ঈদ উপলক্ষে গরুর গোশত খেতে পারার লোভটাই ছিল বড়। গ্রামের কয়েক ঘর বরকীর ঈদে গরু, খাসী কোরবানি দিত। তারমধ্যে চেয়ারম্যান ইলেকশন করত যারা দুই বাড়ী খনকার বাড়ী আর মিঞা বাড়ী। কিশোর বয়সে ওই বাড়ীতে গরু দেখতে যেতাম। একেকটা গরু মনে হত হাতি সাইজ। চকচকে শিং। বাহারি সাজে সাজাতো গরুকে। তাদের ওই হাতি সাইজ গরু কোরবানী শেষে কয়েক টুকরা গোশত জোটত। সেই গোশত খাওয়ার লোভে এক বছর গুনতাম। গ্রামে কপালে মাছ জুটলেও গোশতা জুটত না।
যাক আতা মাঝির বড় ছেলের বন্ধুর এলো ঈদ করতে। তিনদিন গ্রামে কাটালো। এরমধ্যে গ্রামে একটা ঘটনা ঘটে গেল। আমার বোনকে আর খুঁজে পাওয়া গেল না। চেয়ারম্যান বাড়ীতে শালিস বসল। সালিশে রায় হল। গণ্যমান্যরা আতা মাঝির পোলার বন্ধুর কারণে যেহেতু এমন ঘটনা ঘটেছে আতা মাঝি ক্ষতিপূরণ দিবে। তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিবে। তবে ওই ক্ষতিপূরণের টাকা জোটল মাতবরদের। আমার বাপ তার মেয়ে হারালো মান সম্মান সব গেল আর ফুর্তি হল মাতবরদের।
সংসারময় আমি একা। সারা বছর বাপের সঙ্গে বলগা খাটি আর পরীক্ষার আগে স্যার জোর করে তাদের বাসায় নিয়ে গিয়ে পড়াতেন। এভাবেই কলেজ পার করলাম। বাবাও মারা গেল। এর কিছুদিন পর মাও বাবার পথ ধরলেন। চারিদিক অন্ধকার।
এ সময় আবার ওই স্যার আমার মাথায় হাত রাখলেন। বোঝালেন পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে কেবল যারা অবস্থান করছে তারাই গুরুত্বপূর্ণ। আর আমি যদি এখনই ভেঙ্গে পড়ি তাহলে আমার পরিণতিও হবে আমার পরিবারের অন্যান্যদের মতো। স্যার বললেন, তুই ডাক্তার হবি। কিন্তু খরচ, ঢাকা যাব কিভাবে। স্যারও আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না। সকালে আমাকে আমার গ্রামের স্কুলে নিয়ে গেলেন। প্রথমে ঢুকলাম ক্লাশ ওয়ানে। স্যার ক্লাশশুদ্ধ সবার সামনে বলতে লাগলেন আমার নাম, বাবার নাম, আমি ভাল ছাত্র ইত্যাদি ইত্যাদি তারপর বললেন, আমাকে ডাক্তার হতে হবে। তাই সাহায্য দরকার। ক্লাশ ওয়ান থেকে টেন পর্যন্ত আর স্কুলের স্যারদের দেওয়া খয়রাত মিলিয়ে তিন হাজার টাকা হল। এই টাকা হাতে স্যারের চোখে মুখে আমি যে আনন্দ দেখলাম সেই আনন্দ আর দেখার ভাগ্য আর হয়নি। তারপর ঢাকা রওনা হলাম। .......(চলবে)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×