somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিক্ষা ও আমি...

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেইদিন স্যার প্রি-টেষ্ট পরিক্ষার গণিতের খাতা
দিচ্ছেন। তো একে একে সিরিয়াল মত সবার
খাতা দিয়ে দিলেন, শুধু দেয়নি আমার খাতা।
.
খাতা না পাইয়া মনে মনে আমি বেজায় খুশি,
অন্তত মায়ের বকা শুনতে হইব না। মা জিজ্ঞাস
করিলেই বলব স্যার খাতা হারাইয়া ফেলছে।
.
কিন্তু না, একটু পর স্যার একটা খাতা উচু কইরা
ক্লাশের সবাইরে দেখিয়ে বলিতেছেঃ
.
- একজন মাল্টি ট্যালেন্টেড লোকের খাতা দেই নাই।
তো স্যার ডাকতেছে রোল নাম্বার সেভেন কামিং:
.
- তুমি খাতা পাইছ..??
- না স্যার...
.
তো ক্লাশ মেটদের খাতা দেখিয়ে বলিতেছেঃ
পরিক্ষায় আসল উপপাদ্য ৩৯ আর উনি লিখছে ৩২-৩৬।
.
- কিরে বইতে উপপাদ্য ৩৯ তুই কখন দেখস নাই??
- না স্যার এটা আমি দেখিনাই। :-(
- তো ৩২-৩৬ মিলিয়ে লেখছস ক্যা, লিখলে একটা লিখতি।
.
(তো এক মেয়ে ক্লাশ মেটকে দেখিয়ে)
- স্যার আমার কোন দোষ নাই, সব ও আমাকে দেখাইছে।
- না স্যার আমি ওরে কিছুই দেখাইনাই।
- ও তুই না দেখাইলে আমি ৩২-৩৬
লিখলাম ক্যামনে, আমি তো এটা পারিই না।
.
- না স্যার মামুন শুধু পিছন থেকে
টানাটানি করতেছে তাই একটু দেখাইলাম।
.
- না স্যার ও আমাকে বলছে দেইখা আন্দাজ
কইরা লিখলেই হইব। তাই আমি আন্দাজ
করেই লিখতে লাগলাম। "কিন্তু ও যে এত
তাড়াতাড়ি ৩২ থেকে ৩৬ চলে যাইব
তা আমি বুঝতে পারিনা।"
.
(কথাখানা শুনিয়াই সব পোলা মাইয়া হাহা কইরা হাসিয়া দিল)
.
- ও আচ্ছা এটা না হয় ওর দোষ। তো তোমরা শুন
বাংলা গদ্যের মধ্যে উনি কি লিখছ?? প্রশ্ন আসছে,
.
- এইডস কি সংক্ষেপে উত্তর দাও..?
.
(উনি লিখছে)
- এইডস এক প্রকার ভয়াবহ রোগ,
যা থেকে বাঁচতে হলে জানতে হবে।
.
(পোলাপাইন শুধু হাসে, নাহ ইজ্বত আর নাই)
.
- স্যার টিভির মধ্যে তো এইডাই কয়।
"এইডস কি বাঁচতে হলে জানতে হবে"
তো আমি কি করুম, আর আমার বইতে এইডস নাই।
.
- থাকবে কোথা থেকে "অপহ্রান্নের গল্প" নামে
একটা গদ্য যে নতুন করে পাঠ্য করছে তুমি জানবা
ক্যামনে। তোমার কি ওই সব খেয়াল আছে।
আমি ভেবেই পাইনা তোর রোল ৭ হইল ক্যামনে।
.
- স্যার বই নাই, তাই এটা আমি পড়িনাই... :-/
- তো এটার না বই নাই, তো আরেকটা প্রশ্নের উত্তর কি লিখছত?
.
সম্রাট শাহজাহান পানিপথের যুদ্বে তীরের
আঘাতে মারা গেছে এটা তুই কই পাইলি..??
.
- স্যার এই প্রশ্ন কমন পড়েনাই। যেহেতু
শাহজাহান রাজা আছিল তাইলে অবশ্যই
হেতে যুদ্বে তীর পড়ে মারা গেছে।
তাই এটা লিখলাম যদি ২-১ নাম্বার পাই।
.
- আসলে তুই কি ঠিকমত পড়া লেখা করবি..?
নাকি তোর মা কে এসব জানাব..?
.
- স্যার ঘন্টা দিছে ক্লাশ শেষ।
- দেখছ আমি কার লগে কথা কই,
হেতের খেয়াল কখন ঘন্টা দেয় ওই দিকে।
এদিকে আয় তোর পুটকির সব শয়তান তাড়াইয়া দেই।
.
- না স্যার আজকের জন্য মাফ করে দেন। :-/
- না ১ বেত না দিলে তোর মনে থাকবেনা,
কালকেই তুই সব ভুইলা যাবি।
.
(তো ব্যাগ্রাউন্ডে ১ বেত দিল,
তারপর দিন স্যার ক্লাশে আসিয়া বলিতেছে)
.
- কিরে আজ পুটকি জ্বলে...?
- হা স্যার জ্বলে।
- যতক্ষন জ্বলব ততক্ষন তোর কাছে শয়তান
আসতে পারবেনা। তোরে প্রতিদিন ১ বেত করে দিব
তাইলে সব মনে থাকব আর শয়তান ও কাছে আসব না।
- আচ্ছা স্যার... :-(
.
ওই দিনে পর থেকে স্যার আমাকে আর বেত দেয় নাই
আর আমার পেছনের শয়তান গুলোও আমাকে চেড়ে যায় নাই। :-(
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×