কতবার বুঝাবো বল?? কতবার জানাবো বল??
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল...
যতনে রেখেছি তোকে মনের গভীরে,
তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল।
.
এক পা দু পা করে তুই এলি এ মনে,
শেখালি আমাকে ভালবাসার মানে।
স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে।
তোর ছোয়া না পেলে হয় মন বড় চঞ্চল।
.
মেঘে ঢাকা মনে এলি রোদ উঠাতে,
মুছে গেছে ব্যাথা শুধু তোর কথাতে।
জীবনে পেয়েছি তোর প্রেম সাথীরে।
তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল।
.
কতবার বুঝাবো বল?? কতবার জানাবো বল??
নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




