একটা গান শুধু একটা গান না...অনেক কিছু...অনেক অনুভূতি...অেনক চাওয়া .....।অেনক পাওয়া....।
সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়ের গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ।।
সব কটা জানালা খুলে দাও না...
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে একাকার করে
মনে রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি
কেও যেন ভুল করে গেও নাকো
মন ভাঙ্গা গান।।
সব কটা জানালা খুলে দাও না...
আজ আমি সারা নিশি থাকবো জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখবো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি
কেও যেন ভুল করে গেও নাকো
মন ভাঙ্গা গান
সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়ের গান
ওরা সবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না...
গীতিকার - নজরুল ইসলাম বাবু (মরহুম)
সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
মূল শিল্পী - সাবিনা ইয়াসমীন।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


