ঢাকা, ৯ মার্চ:
প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করা আকরাম খান কি আবার স্বপদে ফিরে আসছেন? সেই সম্ভাবনাই এখন প্রবল। দু’দিন আগে পদত্যাগ করা প্রধান নির্বাচক আকরাম খানের স্বপদে ফিরে আসার জোর সম্ভাবনা দেখা দিয়েছে।
গত পরশু পদত্যাগ করার পর আকরাম খান পরিষ্কার মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ফেরার কথা ভাবছেন না। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ফেরানোর উদ্যোগ নেয়ায়।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আকরাম খানকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান। রাতে তিনি গণভবনে গেলে সেখানে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ প্রত্যাহার করতে বলেন।
আকরাম খান বার্তা২৪-কে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন। তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছেন।
ক্রিকেট বোর্ডে বর্তমান কমিটির আমলে এই প্রথম বার প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেন। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।
যে সব কারণে আকরাম পদত্যাগ করেছেন, সেগুলো সমাধানেরও প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন আকরাম খানকে।
আকরাম খান বলেন, “প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। আমি দেখা করেছি। তবে ফিরতে চাই না বলার পরও তিনি বলেছেন, তোমাকে বাংলাদেশের ক্রিকেটে দরকার। ক্রিকেট বোর্ড কী করছে তা আমি দেখছি।”
প্রধানমন্ত্রীর এ অনুরোধের পর আকরাম সিদ্ধান্ত পুনর্বিবেচনার আভাস দিয়েছেন। তবে সেটা কবে সরাসরি জানালেন না আকরাম খান। তিনি শুধু বলেছেন “অপেক্ষা করুন সবই জানাব।”
প্রধানমন্ত্রীর অনুরোধে স্বপদে ফিরছেন আকরাম খান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।