আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা (ফেনী)
দাগনভূঞায় মুরগির পেটে জীবন্ত সাপ পাওয়া গেছে। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায় উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নিকুঞ্জ বিহারীর বাড়ীতে।
এলাকাবাসী জানায়, আজিজ ফাজিলপুর গ্রামের অধিবাসি নিকুঞ্জ বিহারীর ছেলে বিজন বিহারী স্থানীয় তুলাতলীর বাজারে আহছান উল্যার মুরগীর ফার্ম থেকে একটি ফার্মের মুরগি কিনে বাড়ীতে আনেন। বাড়ীতে নিয়ে মুরগীটি জবাই করলে মুরগীর পেট থেকে দু’টি জীবন্ত সাপ পাওয়া যায়। সেই সাপের পেটেও ডিম ছিল। সাপ দু’টির একটি লম্বায় দেড় ফুট ও অপরটি প্রায় দুই ফুট। সাপ দু’টির রং সাদাকালো ওপর চিকন ডোরা দাগের চিহ্ন রয়েছে। স্থানীয় ভাবে ওই সাপের নাম ঘরমাইছা। আচ্যর্যজনক এই ঘটনাটির খবর শুনে শত শত উৎসুক জনতা এ দৃশ্য দেখতে বিজন বিহারীর বাড়ীতে ভীড় জমায়। তাদের অনেকে এসময় মোবাইল ফোনে মুরগি ও সাপের চিত্র ধারণ করে।
এ ব্যাপারে মুরগী ব্যবসায়ী আহসান উল্যাহ বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ এ ব্যবসা করছি। এ ধরণের ঘটনা এটাই প্রথম।
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।