আবদুল্লাহ আল-মামুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফ্তি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান সরকার আবারও মতায় আসার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সরকারকে মনে রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল নয়। গুম, খুন নিত্যদিনের সাথী। আইন শৃঙ্খলার চরম অবনতিতে দেশে সরকার আছে বলে মনে হয় না।
বর্তমান সরকার সর্বেেত্রই দূর্নীতিতে নিমজ্জিত। ইসলাম বিরোধী আইন পাশ না করার কথা বলে মতায় এসে সরকার ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। সংবিধান থেকে আল্লাহর উপর পুনঃ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে সরকার প্রভুদের উপর আস্থা এনেছে। এমতাবস্থায়, দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মুসল্লী-মুবাল্লিক সকলের জন্য অনিবার্য হয়ে পড়েছে এ সরকারকে উৎখাতের আন্দোলনে অংশগ্রহণ করা। সর্বেেত্র রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসুলের নীতি, আদর্শ বাস্তবায়ন ছাড়া এদেশে ইসলাম কায়েম হবে না। মঙ্গলবার বিকেলে ফুলগাজীতে এক ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুলগাজীর শতরূপা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলগাজী উপজেলা সভাপতি মাওঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ নাছির উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সহ-সভাপতি মাওঃ এন.এ ফারুক, মাওঃ আজিজ উল্যাহ, জেলা সাধারণ সম্পাদক মাওঃ গাজী এনামুল হক ভূঁঞা, জেলা প্রশিণ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম ভূঁঞা, জেলা আইন বিষয়ক সম্পাদক মুফতি যোবায়ের হোসাইন, আমজাদহাট মাদ্রাসার মুহতামিম মাওঃ আবদুল আউয়াল, মাসিক বিকিরণের নির্বাহী সম্পাদক মাওঃ আবদুর রাজ্জাক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ফেনী জেলা সভাপতি মোঃ মীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলগাজী উপজেলা সহ-সভাপতি মনির আহাম্মদ আরশাদী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন প্রমুখ।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না -মুফতি ফয়জুল করিম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।