আবদুল্লাহ আল-মামুন, ফেনী: ২৭ মার্চ ১৪
ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের কটুক্তি ও পত্রিকা ছেঁড়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে সাংবাদিকরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ডেসটিনি প্রতিনিধি এমাম হোসেন এমামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি এম.এ তাহের পন্ডিত, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, সমকাল প্রতিনিধি ইমাম হাছান কচি, ইত্তেফাক প্রতিনিধি ওসমান গনি, আমার দেশ প্রতিনিধি আলমগীর ননী প্রমূখ। কর্মসূচিতে দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটিসহ সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা- অবিলম্বে পত্রিকা ছেঁড়ার সঙ্গে জড়িত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী ও সাংবাদিকদের সাথে অশোভন আচরনের জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’র অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী সাপ্তাহিক শুচিতা পত্রিকার অর্ধশতাধিক পত্রিকা ছিঁড়ে ফেলেন। পরে বিকেলে একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার আবদুর রাজ্জাক।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।