somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত অনুভূতি

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর ট্রেনে করে বাড়ি ফিরছি।শেষ কবে ট্রেনে করে গিয়েছিলাম মনে নেই।আজকাল ট্রেনে খুব একটা চড়া হয়না।বেশ কিছুক্ষণ স্টেশনে ঘুরাঘুরি করে কামরায় উঠলাম।মিনিট দশেকের মধ্যেই ট্রেন ছাড়লো।

যেতে যেতে আশপাশের পরিবেশ দেখছি আকাশ দেখছি আর মুক্ত হাওয়া গায়ে মাখছি।প্যাডটা খুলে ফেসবুকে বসতে খুব ইচ্ছে হলো। ইচ্ছেটাকে তেমন পাত্তা না দিয়ে অনেক পুরনো ডায়েরীটা খুললাম।আগে যখন ট্রেনে যেতাম প্রতিবারই কবিতা লেখা হতো ট্রেনে বসে।কোন এক যাত্রায় এক ক্যানভাসারকে নিয়ে এক ছড়া লিখেছিলাম

ও ক্যানভাসার কর কেন এত বকবক
ট্রেন চলছে ঝকঝক
তোমার আচার ভীষণ টক
খেতে তাই হয়েছে শখ
কতো হলো বিক্রি
দুশ নাকি পাচশ
যাই হোক তুমি যেন সদা হাস্য
তুমি নও চৌধুরী জাফরুল্লাহ
বেলিম ভাই আমাদের জাতীয় গোল্লা
লেকচার থামাও
নইলে দূরে যাও!!

ছড়া অর্ধেক পড়েই অদিতির হাসি যেন থামেনা।আর একটি অণুকবিতা পড়ে তার অভিব্যক্তিটা কেমন হয়েছিলো তা এখন আবছা আবছা দেখতে পাই।এটি এমন ছিলো

তোমার জন্য লিখেছিলামলল
দু তিনটে লিরিক
সেটাই ছিলো প্রণয় পথে কম বয়সের হিড়িক।

আজ অনেকদিন যাবত কবিতা লিখা হয়না।অদিতিকেও বলা হয়না তোমাকে মিস করছি।প্রথমবারের মতো অদিতিকে ছাড়া যাচ্ছি।

ওর সাথে শেষ কথা হয়েছিলো টিএসসিতে প্রায় তিন বছর আগে। আমাদের পূণর্মিলনী অনুষ্ঠানে।অনুষ্ঠানের পর ও কখন চলে গেল বুঝতেও পারিনি।এই মেয়ে আমাকে কোনদিনই কিছু বুঝতে দেয়নি।যেন এক রহস্যময়ী।ও যখন বুঝতে পারলো আমাদের বন্ধুর সম্পর্কটা অন্য দিকে মোড় নিচ্ছে তখন থেকেই কেন জানি একটু আনমনা হয়ে থাকতো। আগের মতো কথা বলাটা দিন দিন শুন্যতার দেয়ালে মিশে যেতে লাগলো।ভাবতে ভাবতে কখন যে ঘুম এসে গেল টেরই পাইনি।

ময়মনসিংহ জংয়ে ট্রেন এইমাত্র এসে থামলো। অন্য ট্রেনের হুইসেলের শব্দে আগের স্টেশনে ঘুমটা ভেঙে ভালোই হলো ট্রেনে বসে রাতের তারাদের মন ভরে দেখলাম।ট্রেন থেকে নেমে শহরে ঢুকবো এমন সময় দেখা অদিতির ছোট ভাই অরুণের সাথে।

স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টে বসে আলাপে আলাপে অদিতির কথা উঠতেই জীবনে চরম বাস্তবতা যেন আমাকে এফোড় ওফোড় করে নিস্তব্ধতায় ভাসিয়ে দিল।জীবনের শেষ কয়টা দিন কর্কট রোগের সাথে লড়াই করেও বিজয়ীর বেশে আর ফেরা হয়নি অদিতির।অথচ এই মানুষটিই আমাকে শিখিয়েছিলো কিভাবে জয়ী হতে হয়।

গভীর রাত।ঘুম যেন ছুটি নিয়েছে।তারাদের দিকে তাকিয়ে ভাবছি শেষ প্রহরে থাকতে পারলামনা অদিতির কাছে।অথচ থাকতে চেয়েছিলাম জীবনভর।কথা ছিলো ওকে নিয়ে লেখা গানটি তারায় তারায় রটিয়ে দেব। তা আর হলোনা। এ দু:খবোধ কি সহজে ভোলার?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×