জিততে জিততে হেরে যাবার কষ্টটা কতটা পুড়ায় সেটা সেই জানে যে ভালোবাসে টাইগার ক্রিকেটকে ।এভাবে হেরে যাওয়াটা অপরিপ্পক্কতার পরিচয় ।
বাংলাদেশের লোয়ার অর্ডার তো অনেকদিনের চেনা তাই অপরিপক্কতা বিষয়টি একদমই অজুহাত নয় ।কিন্তু এই অর্ডার যা করেছে তা তো সেটাকেই ইঙ্গিত করে ।তবে কি বোঝাপড়ায় সমস্যা ছিলো ?নাকি চাপ সামলে নেবার চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটেছে?কারণটা যাই হোক শেষ কথা হচ্ছে আমরা জিততে পারিনি ।
এই কথাটা যতবার ভাবনায় আসছে ততবার অদ্ভুত একটা বিষন্নতা মনকে গ্রাস করছে ।ম্যাচ জিততে পারিনি তবে কিছু কিছু জায়গায় জিতেছে টাইগাররা ।সাকিবের ড্যাশিং ব্যাটিং,ইমরুলের সেঞ্চুরি,বোলিংয়ে অমন দুর্দান্ত শুরু এসবই অন্যরকম প্রাপ্তি ।
যাই হোক পরের ম্যাচে টাইগাররা ফিরবে দুর্দান্ত প্রতাপে ।এই হোক কামনা ।চলো বাংলাদেশ ।

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




