মানুষ চলে যায় ওপারের আমন্ত্রণে
মানুষ রয়ে যায় এপারের প্রতিটি মনে
স্মৃতিতে
গীতিতে
ইতিহাসে মানুষ থাকে
থাকেনা কেবল বাস্তব অবয়বে
তবুও মানুষ মানুষকে আঁকে
বড্ড আকুল হয়ে ডাকে
মানুষ চলে যায়
প্রকৃতিতে নিস্তব্ধতার নিবন্ধ লিখে
বিদায়বেলায় শত আর্তনাদের ধ্বনি কানে আসে
কিন্তু কেউ আর কোনদিন জানতে পারেনা
প্রস্থানের বেলায় মানুষটি কি বলতে চেয়েছিলো
মানুষ চলে যায়
কিছু কথা না বলা কথা হয়েই
হাঁটে প্রকৃতির কোলে
বড্ড ধীর লয়ে
শতাব্দীর পর শতাব্দী ছুঁয়ে ছুঁয়ে
শেষমুহূর্তে কাউকে ছুঁতে পারুক না পারুক
মানুষকে চলে যেতেই হয়
ওপারের আমন্ত্রণে !!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



