আমার টাকা কার পকেটে গেল???
১৯ শে মার্চ, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজের পকেটে যখন টাকা থাকে না তখন মনে হয়, কারও পকেটেই টাকা নাই। আমার আয়ের উৎস দুইটা, চাকুরী এবং শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসায় ধ্স্ খেয়েছি। চাকুরী করছি অথচ বেতন পাচ্ছি না। আমার আর্থিক অবস্থা কখনও খারাপ ছিল না। এখন শূণ্যের কোঠায়। মনে হয় দেশটাই অর্থ শূন্য হয়ে গেছে। ধার চাওয়ার অভ্যাস নাই। পেটে ক্ষুধা। ধার না করে উপায়ও নেই। ধার করে ক’দিনই বা চলা যায়? যার তার কাছে ধার চাওয়াও যায় না। বাঁচার জন্য ধার চাইতে হবে। ধার চাইতে গেলে কেউ কেউ বলেন সঞ্চিত অর্থ ভেঙে খাচ্ছি। এক গাড়ীওয়ালা বন্ধুর কাছ থেকে ধার চাইতে গেলে বললেন, গাড়ীর তেল কেনার পয়সা নাই। গাড়ী বের করতে পারছি না। আসলে কি তাই! যে-যা বলে তাই বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করে তো উপায় নাই, কারণ আমার পকেটে টাকা নাই, মনে হয় সত্যিইতো ওর কাছে টাকা না-ও থাকতে পারে। এক বাড়ীওয়ালার কাছে গেলাম, বলে ভাড়াটিয়ারা এখনো বাড়ী ভাড়া দেয় নাই। তাহলে কি বলতে বাধা নেই যে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। টাকা গেল কোথায়? অর্থ মন্ত্রী বলছেন টাকা আছে। সরকার এবং তার দলের লোক জন বলছেন, দেশে কোন অর্থনৈতিক মন্দা নেই। আসলে কোনটা ঠিক আমি নাকি সরকার? তাহলে আমার টাকা কার পকেটে গেল???
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন