somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিয়াস আলী গুম রহস্য উন্মোচন !!!

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

!!!কল্প কাহিনী!!!

সকাল বেলা পেপারটা হাতে নিয়ে পড়তে পড়তে এক জায়গায় চোখ আটকে গেল ডঃ তোরাপ আলীর। মঙ্গলগ্রহে বসবাসকারী একজন বাঙালীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাকে নাকি কোন এক দলের এক কর্মী বলেছিলেন ইলিয়াস আলীকে ‘নাই’ করে দেয়া হবে। অ-ডিগ্রীধারী ডঃ তোরাপ আলীর চোখে শয়তানি হাসির ঝিলিক শুরু হয়ে গেছে। সুযোগটা কাজে লাগাতে হবে। ‘নাই’ করবো আমি দোষ হবে অন্যের। হাঃ হাঃ কি মজা !
এই তোরাপ আলী যে-সে লোক না; বিশাল ক্ষমতার অধিকারী যে কাউকে ‘নাই’ করার ক্ষমতা রাখেন। ডঃ তোরাপ আলীর ডিগ্রী নাই তো কি হয়েছে। বুদ্ধি থাকলে কি-না হয়। ওনার আবার শয়তানি বুদ্ধি বেশি। এ বুদ্ধি খরচ করেই তিনি কোটি কোটি টাকা কামাই করে ফেলেছেন। তিনি নিজেও জানেন না ব্যাংকে তার কত টাকা আছে। এ টাকার জোরে ইতোমধ্যেই তিনি ‘গুমকল’ নামে আশ্চর্য এক যন্ত্র আবিস্কার করেছেন। গ্যাঁড়াকল, কেঁচিকল, জাঁতিকল সব কলেরই একটা বৈশিষ্ট আছে। গুমকলের বৈশিষ্টই আলাদা। ঐ গুমকলের মধ্যে খোর (খেয়ে ফেলা) নামক এক ধরনের বিশেষ তেল দেয়া হয়। এই তেল সমুদ্রের গভীর তলদেশের এক পাহাড়ের গাছ গাছালির রস থেকে তৈরী। ঐ তেলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় এমন কোন বস্তু বা প্রাণী ছেড়ে দিলে তা ঐ গুমকলের তেলের সাথে ধোঁয়ার মতো মিশে যাবে, ঠিক বরফ যেমন পানিতে মিশে যায়। সুবিধে হলো বিদ্যুৎ প্রবাহিত বস্তু বা প্রাণী বরফের চেয়েও অতি দ্রুত মিশে যায় ঐ কলের মধ্যে। ফিরিয়ে আনতে চাইলে নির্দিষ্ট তাপমাত্রায় এ্যাসপিরিন জাতীয় কয়েকটা ট্যাবলেট গুড়ো করে ছেড়ে দিতে হয়। গাড়ী চুরির কৌশল থেকে এই গুমকলের আবিষ্কার। যে কোন গাড়ী এনে শুধু গুমকলের মধ্যে ছেড়ে দিতে পারলেই কেল্লা ফতে। তার পর সময় সুযোগ বুঝে রং টং পাল্টে চড়া দামে বিক্রী। যাই হোক ইলিয়াস আলীকে ধরে এনে এই গুমকলের মধ্যে ছেড়ে দিতে পারলেই ব্যস ‘নাই’ হয়ে যাবে। র‌্যাব-পুলিশ এমন কি বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দাদের সাধ্যও নাই তাকে খুঁজে বের করার। আসলেই কি ইলিয়াস আলী, অ-ডিগ্রীধারী তোরাপ আলীর ‌‍‌‌'গুমকলে'??? কেউ কি পারবেন এই রহস্য উন্মোচন করতে???
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ রাত ১০:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×