somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি নজরুলের আত্মা

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কবি নজরুলের আত্মা"
মানিক মোহাম্মদ ওমর

এ তো আমার সোনার বাংলা। লাখো শহীদের রক্ত , হাজারো বীরাঙ্গনার অশ্রু মিশে আছে এই মাটিতে ।
একি, স্বাধীন এই বাংলায় রাজাকারের গাড়ীতে আমার ভাইয়ের রক্ত মাখা পতাকা !
আমার এই বাংলায় রাজাকার মন্ত্রী হয় কি করে?
আমি বললাম, পুরো সরকারকে জুতো মারো।
ওরা বলল, আমি ভারতীয় দালাল।
আমার এদেশে থাকার কোন অধিকার নেই।
আমার বিচার হবে।

আমাদের সাবেক এক প্রেসিডেন্ট, যিনি ডাকাতি করে ক্ষমতায় এসেছিলেন, তিনি এখন দুই নারীর ভয়ে বিড়াল হয়ে গেছেন।
সকালে এক কথা বলেন তো বিকেলে আরেক কথা।
আর আমাদের সাংবাদিক ভাইয়েরা এসব প্রচার করে জনগনকে জীবন্ত বিনোদন দেন।
আমি বললাম, তিনি পাগল হয়ে গেছেন। তাকে পাগলা গারদে নিয়ে রাখো।
তিনি বললেন, আমি লেখকের ছদ্মবেশে "কলম সন্ত্রাসী" করছি।
আমার বিচার হতে হবে, নাহলে তিনি আত্মহত্যা করবেন।

আমাদের ইতিহাসে একজন শহীদ প্রেসিডেন্ট আছেন, যিনি সবাইকে ঘুম পাড়িয়ে ক্ষমতায় এসেছেন।
ক্ষমতায় এসে করেছেন সন্ত্রাসী। দেশটাকে চালিয়ে দিলেন উল্টো পথে।
আরেক ক্ষমতালোভী তাকে খেয়ে ফেলেছেন।
তাই তার চামচারা তাকে শহীদ বলে।
আমি বললাম, বড়ই আশ্চর্যের কথা! খুনি আবার শহীদ হয় ক্যামনে?
ওরা বললো, আমি ইতিহাসকে অসম্মান করছি।
আমার বিচারের জন্য রাজপথে আন্দোলনের ডাক দেবে।
আমি বললাম, রাজাকারের বিচারের দাবিতে আন্দোলনের ডাক দাও।
কারণ এটাই এখন সময়ের দাবি।

আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মূর্খ। তার ছেলেরা চুরির দায়ে আজো দেশের বাইরে।
প্রবাশে থেকে ইতিহাসকে করছেন বিকৃত।
আমি বললাম, আমগাছে কি ধরে? তিনি বললেন আম।
জামগাছে কি ধরে? তিনি বললেন জাম।
আমি বললাম, তাহলে আপনার বাবার ঘরে আপনি হওয়াটাই স্বাভাবিক।
তিনি বললেন, আমি সরকারের চামচা। আবার ক্ষমতায় এলে আমার বিচার হবে।

আরেক মহিলা যখন সরকার প্রধান, তখন দেশে প্রতিদিন খুন-গুম চলছে।
দেশ হয়েছে দুর্নীতির আখড়া।
সাধারণ মানুষ পালায় পালায় অবস্থা।
আমি বললাম, ম্যাডাম, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। সোনার বাংলা তো শশ্মানঘাট হতে চলেছে।



তিনি বললেন, আমি রাজাকার। আমার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।
সত্যতা পেলে আমার বিচার হবে।

আমার কথা কেউ শোনে না। তাই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললাম, আমি নজরুল।
আমি কাউকে পড়োয়া করি না।
দেশটা কারো বাপের না। এই দেশ আমাদের সবার।
তোরা যারা ক্ষমতায় আছিস-ছিলি, তোরা হলি বেতন পাওয়া চামচা।
ভাল করে কাজ কর, নয়তো চাকরি চলে যাবে।
ওরা বলে, আমাকে ভূতে ধরেছে। আমার উপর ভর করেছে কবি নজরুলের আত্মা।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×