somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে মধ্য রাতে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্বিবিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে ৩ জন। তাদের মধ্যে গুর“তর একজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ১২ টায় সলিমুল­াহ মুসলিম হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রলীগের এসএম হলের ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদের সাথে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদী তার গায়ে হাত তোলে। এসময় জুনিয়ার এক কর্মী এগিয়ে আসলে তাকে মারধর করে মেহেদী, ইলিয়াস ও ইমরান।

এসময় দু’গ্র“পের মধ্যে মারামারি বেঁধে গেলে ৩ জন আহত হয়। আহতরা হলেন, নিলয় (অর্থনীতি বিভাগ, দ্বিতীয় বর্ষ), বাবর (মনোবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ) এবং মাহাবুব (বাংলা দ্বিতীয় বর্ষ)। এদের মধ্যে বাবরের নাক ফেটে যাওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে তাৎক্ষনিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে এ ঘটনার জের ধরে হলে চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী, হল প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল­া ও সাধারন সম্পাদক ওমর শরীফ হলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
তবে ইলিয়াস ও ইমরান হল ছাত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনুর অনুসারী হলেও তাদের বির“দ্ধে ছাত্রদল করার অভিযোগ রয়েছে। ছাত্রদলের অভিযোগ এদেরকে হল থেকে বের করে দেয়া হয়েছিল। পরে মেহেদী তাদেরকে হলে তোলে।
এসময় হল শাখার সাধারন সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু হলে বহিরাগতরা অবস্থান করছে অভিযোগ এনে প্রভোস্টকে তল­াশী করার অনুরোধ করে।
পরে ঢাবি ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক গেস্টর“মে বসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। এসময় তারা উভয় গ্র“পের কর্মীদেরকে নিয়ে ২ ঘন্টা যাবত বৈঠক করেন।
বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, ছোট একটি বিষয় নিয়ে দু’জনের মাঝে ভূল বোঝাবুঝি হয়েছে। আমরা তাদের মাঝে মিমাংসা করে দিয়েছি। তবে পরে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, কথা কাটাকাটির জের ধরে এরকম ঘটনা আমাদের কাম্য নয়। এ নিয়ে তিনি পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বলেন, এ হলটিতে প্রায় এ ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যারা এরকম ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

ছাত্রলীগ সাধারন সম্পাদক ওমর শরীফ বলেন, খুবই নগন্য একটা বিষয়টি নিয়ে হলে ভয়ানক অবস্থার সৃষ্টি করা হয়েছে। আমরা উভয়ের মাঝে ভূল বোঝাবুঝি ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছি।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×