somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুপীলান সম্পর্কে দুটি কথা - এ.কে শেরাম

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নুপীলান সম্পর্কে দুটি কথা - এ.কে শেরাম


মণিপুরের মহিলাগণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ আন্দোলনে শরিক হয়েছিল তা ইতিহাসে এক নুতন অধ্যায় সূচিত করে। প্রথম নারী আন্দোলন হয় ১৯০৪ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি হয় ১৯৩৯ খ্রিস্টাব্দে। উভয়ই মণিপুরের ইতিহাসে ১ম এবং ২য় নারীবিদ্রোহ নামে স্থান লাভ করে।


প্রথম নারী আন্দোলন

১৭৮১ খ্রিস্টাব্দে মণিপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়। শীঘ্রই মণিপুর ব্রিটিশদের করদরাজ্যে পরিণত হয়। এবং মণিপুর রাজ্যকে ২.৫০ লক্ষ টাকা বাৎসরিক কর প্রদানে বাধ্য করে। পরবর্তীতে Free Trade Policy নীতির বদৌলতে মণিপুর থেকে প্রচুর খাদ্যশস্য বাহিরে রপ্তানি করত। তাই মণিপুরে দূর্ভিক্ষ দেখা দেয়। এর প্রতিবাদস্বরুপ উত্তাল জনগণ খ্বাইরমবন্দ বাজারে আগুন ধরিয়ে দেয় এবং সম্পূর্ণ ভষ্মীভূত করে। ব্রিটিশ কর্মকর্তাদের বাংলো জ্বালিয়ে দেয়। পরবর্তীতে বাংলোগুলো পুননির্মাণের জন্য আদেশ জারি করা হয় এতে মণিপুরের নারীপুরুষ ক্রোধান্বিত হয়ে ফেটে পড়ল। সংঘটিত হল ১৯০৪ সালের প্রথম নারী আন্দোলন। হাজার হাজার রমণী রুখে দাঁড়াল তাদের অন্যায় আদেশের বিরুদ্ধে। ব্রিটিশ কর্তৃপক্ষ সশস্ত্র সেনাবাহিনী লেলিয়ে দিল। আহত হল অনেক নারী। এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার অন্যায় আদেশ প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে।




দ্বিতীয় নারী আন্দোলন

১৯৩৯ সালের নারীবিদ্রোহের মূল কারণ ছিল ২টি। ১) শাসকচক্রের ঘৃণ্য কপটনীতি এবং ২) ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদলেহী মারোয়াড়ি ব্যবসায়ী।
মারোয়াড়িরা ছিল মজুতদার, মুনাফাখোর, কালোবাজারী। তারা চড়াদামে খাদ্যশস্য ক্রয় করে গুদামজাত করত এবং বাহিরে রপ্তানি করত। ফলে তখন মণিপুরে খাদ্যসংকট প্রকটভাবে দেখা দেয়। এ ব্যাপারে সরকারি কর্মচারীগণের সহযোগিতা ছিল। এর পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় দূর্ভিক্ষ। দেশের অগণিত নারী-পুরুষ-শিশু অনাহারে প্রাণ হারায়। এহেন অবস্থায় মণিপুরের বীর নারীসমাজের বুকে জলে উঠল বিদ্রোহের দাবানল। ১৯৩৯ সালের ১২ই ডিসেম্বর মণিপুরী জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে উঠল। হাজার হাজার মা-বোন প্রকাশ্য রাজপথে গগণ বিদারিত শ্লোগানে এবং তাদের হাতে যা আছে তা নিয়ে বেড়িয়ে পড়ল। ভেঙে ফেলল সরকারি গুদাম। এই পরিস্থিতিকে দমন করতে তলব করা হল Assam Regiment সিপাহীদের। তাদের অত্যাচারে পরিণত হয়েছিল এক নারকীয় পরিবেশ। তাদের বেয়নেটের খোচায় ক্ষতবিক্ষত হয়েছিল অগণিত মহিলাদের শরীর। তৎকালীন নারীসমাজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিল। তাই স্মরণীয় হয়ে রইল ১২ই ডিসেম্বর মণিপুরের ইতিহাসে প্রখ্যাত নুপীলান অর্থাৎ নারীবিপ্লব নামে। তাই বিশ্বের যেখানে মণিপুরী আছে সেখানে অত্যন্ত সশ্রদ্ধচিত্তে দিবসটি পালিত হয়।






:: বাংলাদেশের প্রথিতযশা মণিপুরী কবি এ.কে শেরাম এর এই নিবন্ধটি থেঙুজম হীরন সম্পাদিত 'খোংগুল লীবা' ১২ই ডিসেম্বর ২০০৭ সংখ্যা থেকে সংকলিত ::



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×