টিভিতে একটা অনুষ্ঠান দেখাচ্ছে- এক লোক পানি পড়া দিচ্ছে (নাম মিরাকল স্প্রিং ওয়টাটর) আর লোকের সব রোগ সেরে যাচ্ছে।
এক মহিলাকে দেখালো ডাক্তার নাকি তাকে ৩ বছর আগে বলেছিল সে আর ৪ মাস বাঁচবে। পীরের পানি পড়া খেয়ে সে রিতিমত সুস্থ জীবন যাপন করছে।
এক লোক সে নাকি ১৯৮০ সাল থেকে পংগু। এই পীর মাথায় হাত বুলিয়ে দিল সেই লোক হুইল চেয়ার ছেড়ে দৌড়াদৌড়ি শুরু করল।
এক লোক তার বৌ চলে গেছে ২ বছর আগে- পানি পড়া খাওয়ার পর তার এক মডেল এর সাথে বিয়ে হয়েছে।
সবচে মজার ব্যাপার হচ্ছে একটা টোল ফ্রি নাম্বার দিচ্ছে কল করার জন্য। কল করলে ক্রেডিট কার্ড নাম্বার চাইবে কিনা কে জানে।
যারা প্রেমে সাফল্য চান - বা লটারীতে জিততে চান তাদের জন্য ১-৮০০-২০৬-৮৯০৯ -
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



