আমি গত ১৫ সেপ্টেম্বর'২০১২ বদলি হয়ে ২য় বারের মত সিলেটে এসেছি , এখানে আমার নানান সমস্যার কারনে অনেকের কাছে যেতে হয়েছে, এতে আমি অনেক জায়গায় হোচট খেয়েছি যেমন আম্বরখানায় মাছ কিনতে গিয়ে কিংবা ২/৩ দিনের বাসি পঁচা শব্জি কিনতে গিয়ে যা হোক সেটা আমার মন্দ কপাল না হলে সিলেটে ২য় বার বদলি কেন? তবে এর মাঝে আমি কিছু ভাল মনের মানুষ পেয়েছি তাদের কথাই বলছি - সিলেটে আসার পরপরই আমার ১৩ বছরের সনি টিভিখান নষ্ট হয়ে গেল যা আমার মরহুম নানা শ্বশুর দিয়েছিলেন যা লতিফ সেন্টার সনি শো-রুম হতে কেনা, আমার সিনিয়র সহকর্মী কিরণ স্যার এর কাছ থেকে জানলাম জল্লারর পার জেনারেল ইলেক্ট্রনিকস্ দোকানের কথা যাহোক সেখানে টিভিটি ওনিই সহৃদয় হয়ে পাঠালেন মনে মনে ভাবলাম হয়ত অনেক টাকা লাগবে, কারণ এর আগে কুমিল্লাতে নষ্ট হওয়ায় সনি সার্ভিসিং এ মেরামত বিল হয়েছিল ২৩০০ টাকা । এরপর ঐ দোকান হতে পর ফোন করে বলল আপনার টিভি মেরামত হয়েছে বিল লাগবে ৬০০ টাকা । সত্যিই আমি তাদের কাছে কৃতঞ্জ । এর কিছু দিন পর আমার কম্পিউটারে সমস্যা দেখা দিল তখন আমার জুনিয়র সহকর্মী নিত্যকে নিয়ে জিন্দাবাজার IT Lab Solutions এ গেলাম মনে মনে ভাবলাম কত টাকা যে লাগবে আল্লাহ মালুম? কারণ এর মাস ৪/৫ আগে হার্ট ডিক্স মার গেয়েছিল,যাহোক ওনারা ওনাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে গেল বিহঙ্গ ৮৩/ এ কাজিটুলায়। সেখানে নিয়ে ওরা চেক করে দেখল সব ঠিক আছে শুধু মাদার বা মেইন বোর্ডের স্লট লোজ হয়ে গেছে তা সাথে সাথে ঠিক করে দিল । আমি এর বিনিময়ে সামান্য সম্মানী দিতে চাইলাম কিন্তু তরুন ভদ্রলোক মি: কিসনা তা নিতে অপারগতা প্রকাশ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন আমিতো আপনার কোন কাজ করেনি তাহলে টাকা কেন নিব? সত্যিই আমি অভিভূত হয়েছিলাম ওনার আচরণে । আর একজন লোককে আমার খুব ভাল লাগে আম্বখানার জালালাবাদ ষ্টোরের এক ভদ্রলোককে ওনার নামটা অবশ্য জানা হয়নি, আরো অনেকে আছেন হয়ত তাদের নাম এখন মনে পরছে না হ্যঁ আরো একজন আছেন তিনি(বড়শালার) সিএনজি চালক হাবিব ভা্ই যিনি হরতালের জন্য শীতের রাতে ৪ টার সময় রেল ষ্টেশনে পৌছে দিয়ে ভাড়া নিলেন মাত্র ১৫০ টাকা, আমি স্বেচ্ছায় ২০০টাকা দেয়ার পরও বিনয়ের সাথে ৫০ টাকা ফিরিয়ে দিলেন। আসলে ভাল মন্দ মিলিয়েই এ জগত - সংসার সবাইকে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে রেখে যাব শুধু ভাল/মন্দ কাজ যা দিয়ে জগতবাসি আমাদের মূল্যায়ন করবে ।
সিলেটের কিছু লোকের প্রতি কৃঞ্জতা প্রকাশ করছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।