ধনে পাতার বড়া
উপকরন: ধনে পাতা, বেশম, ময়দা, লবন, হলুদ গুড়ো, শুকনো মরিচের গুড়ো, গোল মরিচের গুড়ো, ভাজার জন্য সয়াবিন তৈল।
প্রণালি: ধনে পাতা কুচিয়ে কেটে নিন। বেশম ও ময়দা সমপরিমান নিয়ে ওর মধ্যে পরিমান মতো লবন , হলুদ গুড়ো, সামান্য মরিচের গুড়ো ও গোল মরিচের গুড়ো , ধনে পাতা কুচি ( বেশি পরিমান) ও পরিমান মতো পানি দিয়ে একটু নরম করে মেখে নিন। কড়াইতে তৈল গরম হলে বড়ার আকার করে ডুবো তৈলে ভেজে তুলুন। গরম গরম ধনে পাতা বড়া ভাজা চা অথবা ভাতের সাথে পরিবেশন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


