আজ শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন। তাই ২ দিন ধরেই চলছে এ দেশের হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী মা স্বরসতীর আরাধনা। শ্রী পঞ্চমীতে সকলের শ্রী বৃদ্ধি পায়। এই বিশ্বাসেই খুব সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ মেখে মাঘের সকালে স্নান সেরে নতুন জামা কাপড় পড়ে দেবীর আরাধনায় সংযক্ত হয়। আর মাঘের শীত! এ সময় তো মা স্বরসতী শীত নিয়ে যান। কোন কোন অঞ্চলে আজ জোড়া ইলিশ পুজা করে দূর্গা পুজার পর যারা ইলিশ মাছ খাওয়া বন্ধ করেছিলেন তারা আজ আবার খাওয়া উদ্বোধন করবেন। অজ্ঞলী শেষে বন্ধু আর বান্ধবীদের সাথে ঘুরা ফেরা খাওয়া দাওয়া আর সারাদিন ব্যাপী সুর সাধনা , গান বাজনা। তাইতো এটি ইতিমধ্যে বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে ভ্যালাইনটাইন ডে এর মর্যাদাও লাভ করেছে।বিদ্যার দেবী, বাগ দেবী। তার মধ্যে দিয়ে সকল সৌন্দর্যের আরাধনা করা হয়। পাঁচালীতে বলা আছে, এই দেবী সন্তুষ্ট না হলে সাত জনম বোবা হয়ে থাকতে হয়। আজ মনে হয় এই দেশে বোবা হয়ে থাকাটাই ভালো।তার সাথে অন্ধ হলে আরো ভালো। কারণ এদের কোন শত্রু নেই। কিন্তু পেট্রোল বোমার হাত থেকে তো নিস্তার নেই। বোমা তো কানা খোড়া দেখেনা, বোঝেও না .সে দেখে মানুষ। হিন্দুরা পুড়ে মরার পরে আর আজকে সকলকে জীবিত পুড়ে মরতে হচ্ছে। এর কি শেষ নেই? আজ স্বরসতী পুজো। আমার ২০ দলীয় জোট বন্ধুরা হয়তো জানেন না। জানলে আজ সারা দেশ ব্যা্পী হরতাল দিতেন না। আর দেবেন নাই বা কেন ? আজ তাদের কাছে প্রধান অগ্রগন্য হলো ক্ষমতা। তাতে কোথায় বিশ্ব এজতেমা, কোথায় স্বরসতী পুজো আর কোথায় পুত্র শোক! যেতে হবে ক্ষমতায়, পেতে হবে দিল্লীকা লাড্ডু।
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।