পঞ্জিকার তিথি অনুযায়ী ষষ্ঠি লেগে গেছে। স্বরসতী পূজার পরের দিন সাধারণত ষষ্ঠি হয়। এবারে পঞ্চমী লাগা ছাড়া নিয়ে একটু জটীলতা হওয়ায় আজই ষষ্ঠি লেগেছে। এটি হলো শীতল ষষ্ঠি। মায়েরা তাদের সন্তানের মংগল কামনায় এই ষষ্ঠি পালন করে থাকেন। আমার বাবার বাড়ীতে এটি প্রচলিত ছিল। মা পঞ্চমীর দিন রাতে রান্না করে রাখতো। ষষ্ঠির দিন চুলা জ্বালতে নেই। শীতল ষষ্ঠির বিশেষ রান্না হলো-মাস কলাই এর কাঁচা ডাল, ৬ টা আলু, ৬টা কুল, ৬টা শিম, ৬টা বেগুন, ৬টা পালং শাকের গোড়া, ৬টা আস্ত মটরশুটি দিয়ে সিদ্ধ করা হতো। তাতে লবন, হলুদ আর কাঁচা সরিষার তেল দেওয়া হতো। আগের দিনের রান্না করা ভাত আর এই ডাল যে কি মধুর মতো লাগতো তা বলা যাবে না। কিন্তু আমার বিয়ের পর দেখা গেল আমার শ্বশুর বাড়ীঢতে এই ব্রত নেই। তাই আমি্ ডাল খাওয়া থেকে বঞ্চিত হলাম। কয়েক বছর পর ভাবলাম, খাবার জিনিষ খেলে কি হয়? তাই নিজে রান্না করে মেয়েদের নিয়ে খেতে লাগলাম। মেয়েদের বল্লাম আমার মায়ের চাইনীজ ডালের কথা। মেয়েরা খুব ভক্তি করে খেতে লাগলো। টুনটুন একবার বলে বসলো মা আমি বুঝেছি, এটা চাইনিজ ডাল না। আমরা সব্জি খেতে চাই না, তাই তুমি সব্জি ডাল রান্না করো। আজ সেই বাবার বাড়ীও নেই, টুনটুনও দেশে নেই। তাই এবার সব্জি ডালও রান্না হলো না।
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।