গত রাতে অন্য দিনের চেয়ে একটু সকাল করে শুতে গেলাম। প্রতিদেনর মতো শেষ কথা হলো টুনটুনের সংগে।
ভোরে যখন ঘুম ভাংলো , বুঝতে পারলাম পৃথিবী দুলছে। দুলছে আমার খাট। রান্না ঘরে ঝনঝন শব্দ। বাইরে অনেক মানুষের আওয়াজ। বুঝতে আর বাকী রইলো না
মুখে বলতে লাগলাম,”হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।”
উঠে পড়লো অশোক, দেবর লিটন। পাশের ফ্লাট থেকে ভাবীরা সব নীচে নামবে। ততক্ষনে সব থেমে গেছে। অশোক বললো, ভাবী আপনারা ঘরে যান, ভূমি কম্প শেষ হয়েছে।
আমি সংগে সংগে মিষ্টিকে হোস্টেলে ফোন দিলাম। ম্যাম ধরলেন, জানতে পারলাম, ওরা ভালো আছে।
গাইবান্ধা থেকে ড্রাইভার জাহাঙ্গীর ভাই খবর নিল। ওখানেও অনেক্ষণ কেঁপেছে, ওরা ভালো আছে।
ফোনে ছবি ভেসে এলো টুনটুন।”মা তুমি কোথায় আছ? কেমন আছ? বাবা কেমন আছে? বাবুর খবর কি?” আমি বল্লাম আমরা সবাই ভালো বাবা। চিন্তা করো না। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও।”
ছোট বোন মনীষার ফোন। ওরাও ভালো আছে। ভোলাতে ইতিকে ফোন দিলাম ওরাও ভালো আছে।
টিভিতে স্ক্রলে দেখতে লাগলাম,বাংলাদেশের সর্বত্র ভূ কম্পন অনুভূত। কোথাও কোন ক্ষয় ক্ষতির খবর নেই। নিশ্চিন্ত হলাম।আর মনিপুর বাসীরজন্য রইলো আন্তরিক প্রার্থনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




