somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিকশনে মঙ্গল

২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শতাব্দী থেকেই ফিকশনে মঙ্গলের উপস্থিতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । এর কারণ শুধু মঙ্গলের চমৎকার লোহিত বর্ণই নয়, বিজ্ঞানীদের বিশ্লেষণে মঙ্গলে প্রাণি বসবাসের অনুকূল পরিবেশের বিবরণ, বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা, সর্বোপরি মঙ্গলে বসবাসের জন্য আগামীতে মানুষের অভিযান সব মিলিয়ে মঙ্গল সব সময়ই একটি আকর্ষণীয় চরিত্র । যার ফলে প্রচুর সাইন্স ফিকশনে মঙ্গল উঠে এসেছে বহুরূপ নিয়ে ।এইচ. জি ওয়েলস এর বিখ্যাত উপন্যাস "ওয়ার অব দ্যা ওয়ার্ল্ড" এর কথাই ধরুন । মঙ্গলের বুদ্ধিমান প্রাণীরা তাদের ধ্বংসপ্রায় গ্রহ থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আক্রমণ করেছে আমাদের এই পৃথিবী । পৃথিবীবাসী নিজেদের বাচাঁতে যুদ্ধ ঘোষনা করেছে ভিনগ্রহের এই প্রাণীদের বিরুদ্ধে ।
১৯৩৮ সালের ৩০ অক্টোবর এই উপন্যাসটির একটি রেডিও সংস্করণ প্রকাশ করা হয়েছিলো সরাসরি খবর হিসেবে এবং সেটি শুনে অনেক শ্রোতাই তখন বিশ্বাস করেছিল এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলো । ৩১ অক্টোবর দি নিউইয়র্ক টাইমস্ এ শিরোনাম হয়েছিলো সেই উদ্বেগের সংবাদটি ।

এডগার রাইস বারোজ লিখেছিলেন " এ প্রিন্সেস অব মারস্" যেখানে ভার্জিনিয়ার জন কার্টার নামের এক ভদ্রলোক অলৌকিকভাবে মঙ্গলে চলে যান । সেখানে তিনি দেখতে পান মানুষের মতোই সেখানকার রাজকন্যার । আরো দেখেন ভয়ংকর সব প্রাণী, বিভিন্ন প্রজাতির যোদ্ধা, অদ্ভুদ সব অস্ত্র ইত্যাদি । কার্টার সাহেব সেখানকার রাজকন্যাকে পৃথিবীতে না নিয়ে আসতে পারলেও বারোজের কল্পনার তুলিতে আকাঁ মঙ্গলে সেই ছবি পরবর্তীতে অনেককেই অনুপ্রাণিত করেছিলো ।

১৯২২ সালে এ.এন টলস্টয় লিখেছিলেন "এইলিটা" যেটি ফ্রান্সের প্রথম বিজ্ঞান কল্পকাহিনীর একটি । কল্পকাহিণীটি এগিয়েছে ফ্রান্সের এক ইন্জিনিয়ার লস ও তার একদল কর্মীবাহিনীকে নিয়ে । লস ও তার দল বিশাল এক রকেট শিপ নিয়ে মঙ্গলে অভিযান চালায় । লস মঙ্গলের এক প্রবল পরাক্রমশালী সম্রাটের একনায়তন্ত্রের অবসানের লক্ষ্যে মঙ্গলের অধিবাসীদের নিয়ে একটি বিপ্লব চালানোর চেষ্টা করেন । এই অভ্যুথানে তাকে সহযোগিতা করে স্বয়ং রাজকন্যা এইলিটা যে কিনা টেলিস্কোপ দিয়ে লস কে দেখে প্রেমে পড়েছিলো । কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে লস রাজকন্যাকেও খুন করে এবং পৃথিবীতে ফিরে আসে।

এরূপ অসংখ্য কল্পকাহিণী লিখা হয়েছে মঙ্গলকে ঘিরে । মেরিনার ও ভাইকিং যান মঙ্গলের ছবি তুলে পাঠানোর পর সকল কল্পনার অবসান ঘটে । কারণ মঙ্গল এক মৃত, শুষ্ক, এক প্রাণহীন গ্রহ হিসেবে উঠে আসে ভাইকিং এর ছবিতে । তাই বলে কি মঙ্গলকে ঘিরে সব কল্পনার অবসান ঘটবে ? শুরু হলো আবার তবে এবার বাস্তবতাকে সামনে নিয়ে । মঙ্গলে মানুয়ের বসতি নিয়ে কল্পবিজ্ঞানীদের কলম আবার চলতে শুরু করল ।
কিম স্ট্যানলির "রবিনসন্স মারস্ ট্রায়োলজি"তে আমরা দেখতে পাই ২০২৬ সালে রাশিয়া এবং আমেরিকার ১০০ জন ক্রু সহ বিশাল এক স্পেসশিপে করে মঙ্গলে অবতরণ করেছে মানুষ ।বসবাস শুরু করেছে মানুষ । সেদিন হয়তো সত্যি বেশি দূরে নয় যেদিন মানুষ সত্যি সত্যি বসবাস শুরু করবে মঙ্গলে আর অবসান হবে সকল কল্পনার ।


তবুও মঙ্গলের বুকে অদ্ভুদ সব মানুষের মুখের মতো ছাপ, অজানা সব পদচিহ্নের ব্যাখ্যা মানুষ যতদিন না বুঝতে পারছে ততদিন মঙ্গলের প্রচীন সভ্যতা আর মঙ্গলবাসী বিজ্ঞানের জনপ্রিয় চরিত্রই রয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৪
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×