WALL- E (সিনেমা রিভিউ)
১৫ ই মে, ২০০৯ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইশ শতকের ঘটনা । এ পৃথিবী মানুষের ব্যবহৃত আবর্জনায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে । মানবজাতি তার নিজেদের ভবিষ্যত রক্ষার জন্য এক বিশাল স্পেস শিপ এ করে মহাশূণ্যে পাড়ি জমিয়েছে ।পৃথিবীকে বসবাসের জন্য আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে রেখে গেছে ওয়াল-ই নামের কিছু রোবট ।

কিন্তু সময়ের সাথে সব রোবট অকোজো হয়ে পড়ে । একটি মাত্র রোবট টিকে থাকে । সেটিই কাজ করতে থাকে আপন মনে ! পৃথিবী বসবাসের যোগ্য হলো কিনা তা জানতে একটি ছোট স্পেসশিপ থেকে ইভা নামের আরেকটি রোবট কে পৃথিবীতে নামিয়ে দেয়া হয় ।

ইভার সাখে ওয়াল-ইর ভাল লাগার সম্পর্ক গড়ে উঠে ।

ওয়াল-ই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা একটি গাছের চারা ইভা কে উপহার দিলে ইভা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় । পরে ইভাকে তুলে নিতে ছোট স্পেসশিপটি পৃথিবীতে নামলে ওয়াল-ই কৌশলে সেই যানে চড়ে বসে এবং পৌছে যায় মহাশুন্যের সেই জায়গায় যেখানে মানুষ বিশাল সেই স্পেসশিপ এ বসবাস করছে । তার পর ঘটতে থকে মজার সব ঘটনা ।
ডিসনী পিক্সার এর এই এনিমেশন ছবিটি দেখে ভালো লাগবে আশা করি ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন