somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Before the Rains - অসাধারণ একটি চলচ্চিত্র

২৭ শে মে, ২০০৯ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্তক্ষয়ী সাংস্কৃতিক বিরোধ,সামাজ্রবাদী প্রভুত্ব আর মালিক -চাকরাণীর নিষিদ্ধ প্রণয়- সংক্ষেপে বললে সন্তোস শিভান পরিচালিত " Before the Rains" ছবির বিষয়বস্তু গুলো এই কয়টি ।





ছবিটি একটি ট্র্যাজিক পরিণতির দিকে যাবে এই ধারণা আপনি করতে পারবেন যখন ছবির মূল চরিত্র এক ইংরেজ মি. মুরস্ তার অনুগত চাকর টি.কে.কে একটি পিস্তল গিফট করবে ।

বনের ভিতর দিয়ে মালামাল সরবরাহ কাজের সুবিধার জন্য আগামী বর্ষা মৌসুমের আগেই একটি রাস্তা তৈরীর এসাইনমেন্ট নিয়ে ভারতের দক্ষিণ-পশ্চিশের নৈসর্গিক কেরালা অঞ্চলে আসেন মি. মুরস্ ।

ছবির নায়িকা সজনী নিকটস্থ গ্রাম হতে তার বাড়িতে গৃহস্থালীর কাজ করে । চমৎকার আর আকর্ষনীয় বৈশিষ্ট্য দিয়ে মুরস্ তার প্রভৃত্বপরায়ণ মুখটা ঢেকে গৃহকর্মীর সাথে নিষিদ্ধ প্রণয়ে আবদ্ধ হন ।



একদিন বিকেলে ঝর্ণার ধারে দুর্ঘটনা ক্রমে তাদেরকে প্রণয়াবস্থায় দেখে ফেলে দুই বাচ্চা এবং ঘটনাটি তার স্বামীকে জানায় ।

সজনীর স্বামী রজত তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এড়িয়ে যেতে চায় । ফলে তার স্বামী তাকে প্রচন্ড প্রহার করে যা তার উপজাতীয় সংস্কৃতি অনুমোদন করে ।

সজনী পালিয়ে মুরস এর অনুগত চাকর টি.কে এর কাছে চলে আসে ।এদিকে মুরস এর স্ত্রী লরা ও সন্তান পিটার ইংল্যান্ড থেকে চলে আসে ।


ফলে সজনী কে লুকিয়ে রাখা ছাড়া কোন উপায় খুজেঁ পায় না মুরস্ যদিও তখন পর্যন্ত মুরস্ সজনীকে বলে যে সে তাকে ভালবাসে ।

সজনীকে দূরে কোথাও পাঠিয়ে দিতে মুরস্ টি.কে কে দায়িত্ব দেয় ।যাওয়ার পূর্বে সজনী জানতে চায় যে মুরস্ তাকে ভালবাসে কিনা । মুরস্ খুব ঠান্ডা গলায় "না" বললে সজনী সহ্য করতে না পেরে হাতের কাছে পড়ে থাকা টি.কে এর পিস্তল দিয়ে আত্মহত্যা করে ।
এর পরেই ক্রমশ ঘটনা জটিল হতে খাকে ...........

Before the Rains- ভাববিলাসিতায় কালক্ষেপন করেনি ।যখনই আপনি সজনীর আশাহত দুর্দশার কথা ভাববেন,ভাববেন নিম্নবর্ণের এই মেয়েটির যাওয়ার কোন জায়গা ছিলনা তখনই আপনি দেখতে পারবেন যে ক্ষমতা যখন হুমকির মুখে পড়ে তখন শাসক তার প্রভুত্ববাদী বিশেষ অধিকারটির চর্চা কত নির্দয়ভাবে করে ।

এই ছবির অন্যতম চরিত্র টি.কে যাকে আমরা দেখতে পাবো একজন প্রভুভক্ত, নির্বিকার ব্যক্তি হিসাবে যে কিনা বোকার মতো কল্পনার জগতে খাকে - আধুনিক পৃথিবীতে এক পা আর আরেক পা রাখতে চায় তার উপজাতীয় সংস্কৃতিতে ।


ছবিটি ইসরায়েলী পরিচালক ডেনী ভেরেটি এর The Desert Trilogy: Yellow Asphalt এর একটি অংশ “Red Roofs”এর অনুকরণে নির্মিত ।

মূল চরিত্রে --
সজনী- নন্দিতা দাস
মুরস্ - Linus Roache
টি.কে -রাহুল বোস
লরা (মুরস্ এর স্ত্রী )-Jennifer Ehle

কেরালার চমৎকার সব লোকেশনে চিত্রায়িত এই ছবির ল্যান্ড স্কেপগুলি ও অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগবে বলে আশা করি ।


সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ সকাল ৮:৩৭
২৯টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×