somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি যদি বয়স হয় ১৫!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এ্যাডোলেসেন্ট লাভ" এর বাংলা করলে খুব সম্ভবত হয় "কৈশোরের ভালোবাসা" অথবা "কৈশোরের প্রেম"- মানুষের জীবনের অত্যন্ত পরিচিত একটি অধ্যায়।

সকলের ক্ষত্রেই এই অধ্যায় আসবে এমন নয় তবে অনেকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। অত্যন্ত সুন্দর কোমল কিছু অনুভূতি, কারো প্রতি প্রচন্ড ভালোলাগা অথচ যার প্রকাশ সেভাবে নেই বললেই চলে- এমনটাই ঘটে অধিকাংশ ক্ষেত্রে। কেউ কেউ প্রকাশ করলেও লজ্জা বা ইতস্তঃত একটা ভাব থেকে যায়। এক্ষেত্রে আর কিছু হোক হিংস্রতা বা প্রতিশোধপরায়ণতার মতো কঠিন অনুভূতি সাধারনত দেখা যায়না।

হঠাৎ এডোলেসেন্ট লাভ বা কৈশোরের প্রেম নিয়ে ভাবনার কারন একটি সংবাদ।
এই ব্লগে একটি ভিডিও দেখে চমকে যাবার চেয়েও বেশি ক্রোধান্বিত হলাম! দুজন কিশোরী বই হাতে স্কুলে যাচ্ছে এমন সময় এক বখাটে এসে তাঁদের একজনকে এলোপাথারি মারতে থাকে!!!
কতো বড় স্পর্ধা! দিবালোকে এতো জন মানুষের সামনে কি ভীষণ ধৃষ্টতা!
এই অন্যায়ের বিচার চেয়ে পোস্ট দেবার সাথে সাথে দেশে যোগাযোগ করে এর বিচারের ব্যবস্থা করার অনুরোধ জানালাম। উনিশ ঘন্টার কম সময়ে সুসংবাদ পেলাম বখাটে গ্রেফ্তারের। পোস্টে আপডেট লিখতে গিয়ে থমকে যেতে হলো, অপরাধীর বয়স মাত্র ১৫! শুধু তাই নয়, এই কিশোর গ্রাম থেকে শহরে আত্মীয়র বাসায় থেকে পড়াশুনা করতে এসেছে! ছেলেটির মা বাবা নিশ্চয় অনেক স্বপ্ন নিয়ে স্বন্তানকে তাকে পড়তে পাঠিয়েছেন, উন্নততর শিক্ষায় শীক্ষিত হবার জন্য, উন্নত মানুষ হবার জন্য!

এই কিশোরকে কারাগার বা জেলে রেখে নির্যাতন করা বা শাস্তি দেয়ায় কি কোন ইতিবাচক দিক আছে?

ইভ টিজিং এর একটি শাস্তির উদাহরন হবে এটা সত্য তবে সেই সাথে ধ্বংস হয়ে যাবে এই কিশোরের ভবিষ্যত। হয়তো সঠিক পারিবারিক শিক্ষার অভাবে তার এই বখাটেপণা, হয়তো জীবনের কঠোরতারকারনেই তার মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে-- বখাটেপনা বা অসভ্যতাকে সে মনে করেছে নায়কোচিত কাজ।

সে শিক্ষা পায়নি গায়েরজোরে ভালোবাসা আদা করা যায়না, ভালোবসলে সেখানে শুধুমাত্র বিনয়, নম্রতা ও ভদ্রতা ইতিবাচক কোন পরিনতি বয়ে আনতে পারে, কঠোরতা বা ইতরামী নয়। ইভটিজিং এর মতো নোংরমাী কারো মন জয় করতে পারেনা, বরং সৃষ্টি করে বিদ্বেষ!
রুহুল আমিনকে দিয়ে সেই কিশোরীর কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থণা করানো জরুরী, সেই সাথে এটাও জরুরী সে বা তার সঙ্গীরা যেন ভবিষ্যতে সেই কিশোরী বা তার পরিবারের প্রতি কোন হুমকির কারন না হয়। জেলের পরিবর্তে কিশৌর সংশোধনালয়ে কিছু সময় কাউন্সেলিং হয়তো অনেক বেশী কার্যকর হবে।

যার কঠিন শাস্তি চেয়ে পোস্ট দিয়েছিলাম তার শাস্তির বিষয়ে এখন এই নমনীয়তার কারন অপরাধীর বয়স। আক্রান্ত কিশোরীকে সুবিচার পাইয়ে দিতে যেমন প্রয়োজন ছিলো আমাদের সকলের সম্নিলিত কন্ঠস্বর তেমনি এই কিশোরকে ভবিষ্যতে আলোর পথ দেখাতে এই নমনীয়তা অপরিহার্য।

বখাটেদের ভবিষ্যতে শাস্তি নিশ্চিত করতে এই কিশোরের শাস্তির চেয়েও জরুরী সেসব নরাধমের শাস্তি যারা প্রচন্ড ঔদ্ধ্যতের সাথে বইমেলা আর পহেলা বৈশাখে শুধু ইভটিজিং নয় বরং নারীর সম্ভ্রমহানীর ধৃষ্টতা দেখায়।

এ এক অদ্ভুত অন্তর্দ্বন্দ!
ভিডিওটির দেখে রুহুল আমীনের প্রতি ঘৃনায় মনে ভরে গেলেও তার বয়সের কথা মনে পড়লে এই সিশিক্ষা বন্চিত কিশোরের অসহায়ত্ব ও সঠিক দিক নির্দেশনার অভাবটাও প্রকট হয়ে উঠে। তার প্রতি কঠোর শাস্তির চেয়ে সঠিক কাউন্সেলিং এর গুরত্ব অনেক বেশি মনে হয়।


*** রুহুল আমীনের কাজটি অত্যন্ত ঘৃন্য ও নিকৃষ্ট! এই কাজকে সমর্থনের কোন কারন নেই। এধরনের অপরাধে কোন কিশোরের জেল বা মৃত্যুদন্ডের চেয়ে জরিমানা ও কিশোর সংশোধনালয়ে কাউন্সেলিং অনেক বেশি জরুরী ও কার্যকর।***
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×