দুপুর গড়িয়ে বিকেল হল তপ্ত পরিবেশ ধীরে ধীরে হালকা হাওয়ায় স্নিগ্ধ হয়ে উঠল লেকের পারটা। প্রখর সূর্যের আলোয় যে ফুল গাছ গুলো নুয়ে পড়েছিল তারা এখন অনেকটাই সাবলীল। মাঝে মাঝে হালকা হাওয়া ধেয়ে যাচ্ছে একেক জনের গা ছুঁয়ে। যতই সময় যাচ্ছে বাড়ছে মানুষের আনাগোনা।
নানান রঙের মানুষের আবির্ভাব ঘটছে।কারো রঙ লাল,কারো রঙ নীল,কারো রঙ কালো,কারো রঙ হলুদ ! আকাশটাকে এখন অনেকটাই নীল দেখাচ্ছে মেঘ গুলো ভেসে যাচ্ছে দূরে কোথাও তাই । কবুতরের একটা ঝাক উরছে ,অল্প একটু জায়গা নিয়েই উরছে আকাশটায় কখনও বৃত্তাকারে ঘুরছে, কখনও সরল রেখাকারে কিন্তু কেন জানি আকাশের অল্প একটু শুণ্যতাতেই তারা উরে বেরাচ্ছে। লেকটাকে ঘেষে অনেক বড় ,বড়; মোটা ,মোটা গাছ গড়ে তুলেছে ছায়ার সমাহার। কিন্তু গাছ গুলোর শরীর ছেদ করে লাগানো হয়েছে বিভিন্ন রকমের আপত্তিকর সাইনবোর্ড। পথিকের চোখে পড়া মাত্রই তার মনের ভাবনাকে একেবারে তার কেন্দ্র বিন্দুতে নিয়ে যাবে সাইনবোর্ড গুলো। নিশ্চুপ লেকটার পাশেই শহরের ব্যাস্ততম রাস্তা গুলোয় প্রাইভেটকার ,রিকশা আর মটর সাইকেল গুলো আপন গতিতে চলে যাচ্ছে যার যার গন্তব্যে। সেই শব্দ গুলো চাপাস্বর হয়ে ভেসে আসে লেকটায়। বিকেলটা অনেক স্নিগ্ধ কিন্তু স্থায়ীত্ব ভোর বেলার শিউলী ফুলের মতন।
নীল আকাশটা হলুদ হতে শুরু করেছে । সূর্য পশ্চিমে হেলিয়ে গিয়ে প্রখর ম্লান হলুদ আলো নির্গত করছে; অস্ত যাচ্ছে সে। গাছের সাথে ঢেশ দিয়ে বসে সেই অস্ত যাওয়া দেখছে নিবির,আজকে তার জীবনের বিশেষ দিন । নিবির ভাবে বিকেল সন্ধ্যাকে খুব তারা তারি প্রসব করে ফেলছে; লেক,গাছপালা,পাখি,মানুষ,রাস্তার যানবাহন গুলো সব কিছুর রঙ যেন একটাই ;ধুসর কালো ,যেন শিল্পীর আঁকা খসড়া চিত্র । নিবির এই খসড়া চিত্রের আত্নচিৎকার শুনতে পায় চেনা ভায়োলিনের সুরে। দূর আকাশে একটা নাম নাজানা কালো পাখি একা উরে যাচ্ছে নিবির তার ডানা ঝাপটানোর শব্দ মাটিতে বসেই যেন শুনতে পায়। আজ সে দৃঢ় প্রতিজ্ঞ সে পাখিটার ডানা ঝাপ্টানো বন্ধ করে দেবে।
ব্যার্থতা ! জুলেখার সাথে নিবিরের প্রথমে এই স্থানটিতেই দেখা হয়। জুলেখা ঘুর ঘুর করছিল কাস্টমারের খোজে। এমন কি ছিল ঐ নোংড়া পরিবেশের মেয়েটির মাঝে যে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়! কি হবে ভেবে ? পারে নি, নিবির পারে নি জুলেখার সাথে তার বাকি বর্ষা গুলো কাটাতে। কোন মারাত্নক ব্যাধিতে জুলেখা হারিয়ে গেছে চিরতরে । নিবিরের নিজের তেমন কিছুই ছিলনা কয়েকটি নির্জীব পেইন্টিং আর বই ছাড়া। এখন এমন কি বেশি কিছু আছে যার ভার সে সইতে পারছেনা ? জুলেখার চলে যাওয়া ? সবই ব্যার্থতা আর ব্যার্থতা !
নাহ্ ভায়োলিনের করুণ সুর এখনও কানে বেজে চলেছে । আর অচিন কালো পাখিটার ডানা ঝাপ্টানো বন্ধ করে দিতে হবে। পথে নিজের অলস পদক্ষেপ ফেলে হাটতে লাগল সে।সন্ধ্যা প্রখর হয়ে রাতে রূপ নিচ্ছে আর শহরের হলুদ সোডিয়াম লাইট গুলো আরো গাঢ় হলুদ হচ্ছে। কেমন যেন একটা মায়া মায়া আভা ছড়াচ্ছে লাইট গুলোর আলো। নিবিরের কানে এখনও সেই করুণ ভায়োলিনের সুর বেজে চলছে।আজকে নিবিরের বিশেষ দিন আজকে সে আত্নহত্যা করবে!
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।