...ভারতীয় সিরিয়াল যদি মেয়েদের ‘ডিজায়্যার’ শিখায় বা ‘ডিজায়্যার’ প্রকাশের সংকোচ দূর করে দেয়—ভারতীয় সিরিয়াল তাইলে খারাপ? আর আপনি? যিনি ‘ডিজায়্যার’কে মেয়েদের জন্য নিষিদ্ধ রাখতে চান, মেয়েদের ‘ডিজায়্যার’ প্রকাশ আমরণ স্থগিত রাখতে বলেন, বউয়ের ইচ্ছারে পাত্তা না দেওয়া স্বামীর সাথেই শুইতে বলেন—আপনিই তাইলে ভালো?...
...প্লেটোর অনুবাদক হইলেন দার্শনিক, ৫০ বছর আগের ফ্রেন্স নারীবাদের অনুবাদ করেও পথিকৃৎ-এর দম্ভ দেখতে হইলো এই দেশে; প্রধান কথা-সাহিত্যিক হইয়া বসলেন প্যানিকড মোহাজের আর সাধারণ বাংলাভাষীর না বোঝা মার্ক্সিস্ট ঔপন্যাসিক।...
...আমাদের মিউজিক এখন লালনপন্থি আর বিপ্লবীর কিলে বিপর্যস্ত; মিউজিক এনাদের কাছে কেঁচো, কথাগুলি বড়শি; কেঁচো মিউজিকের পেটের মধ্যে বড়শি ঢুকাইয়া মানুষরে মাছ হিসাবে ধরতে চাইছে; দার্শনিক লালনরে এমন ফিশারম্যান বানাইয়া ফেলছেন এনারা।...
...দুর্গার চুরি করা হারটা পুকুরে ফালাইয়া কচুরিপানা দেখছিলো অপু; কচুরিপানার মাঠে যেন একটা ফুটা করছিলো সেই হার, সেই ফুটা আবার বুজিয়ে ফেলছে কচুরিপানারা, পুকুরে তলাইয়া গেল দুর্গার কলঙ্ক। এখনো সেই অপুর পাশেই খাড়াইয়া আছেন আমাদের সিনেমা-মেকাররা। বাংলার বিউটিতে ক্যামেরা ধইরা বিহ্বল ফ্রোজেন সৌখিন হইয়া গেছেন, কাট করতে ভুলে গেছেন।...
...পুরাটাই হিন্দুত্বে ভরা হবার পরেও নরেন্দ্র মোদি তাঁর হিন্দু শ্রোতাদের সালাম দেন কেন—সেইটা বুঝতে চাইবো আমি; আমি দেখতে পাবো, মোগলী কাব্য-মিউজিক-নাচ কিভাবে হলিউডের তুলনায় বলিউডকে অনন্যতা দিচ্ছে, হলিউডের নিয়মিত নকলের পরেও; এবং একইসাথে ভারতের জনগণ বলিউডি মোগলকে খাইতে খাইতে কিভাবে ওই ‘সালাম’কেই আদি অর্থ থেকে সরাইয়া নতুন এক ‘সালাম’ বানাইয়া ফেলতে পারলো। ‘সালাম’ থাইকাও সে ‘নমস্তে’ এখন।...
...আমি বুঝবো, আইটেম সং-এর সমালোচনায় রেপের মতো ঘটনার যেই যোগাযোগ দেখান অনেকে তা আসলে যৌন রক্ষণশীলতার ছল; বাঈজীর উইল এবং কনসেন্ট আইটেম সং যেইভাবে আপহোল্ড করে সেইটারে দেখবো আমি; বরং আগের বলিউডি-ঢালিউডি সিনেমায় ভিলেন নায়িকারে যে নাচাইতে বাধ্য করতো সেইটাই যৌন আক্রমণ শিখায়; যেই সমাজে বউয়ের ডিজায়্যারকে স্বামীর পাত্তা না দেওয়াটা অনুমোদিত সেই সমাজে যৌন-আক্রমণ সিনেমা দিয়া শিখাইতে হয় না; আইটেম সং বরং ওই স্বামীরে মাইয়াদের ইচ্ছাকে পাত্তা দিতে শিখাইতে পারতো।...
...ভারতীয় সিরিয়ালে তাড়াহুড়া নাই কোন, আমি বুঝতে চাইবো, মেয়েদের মাঝে এইসব সিরিয়ালের প্রিয়তার সাথে ফিমেল সেক্সুয়ালিটির যোগাযোগ আছে কোন? এসব সিরিয়ালে ছেলেদের অস্থির হইয়া ওঠার সাথে মেল সেক্সুয়ালিটির? সেক্স নিয়া তাড়াহুড়া করতেই শেখে ছেলেরা এই সমাজে; মেয়েদের কি তাড়াহুড়া না করতে শেখায়? নাকি ফেমিনিনিটি এমনই সেক্সুয়ালি?...
...পুরা ‘ডুবসাঁতার’-এর চাইতে খালি ‘মাধুরীর ঘাগড়া’য় পোয়েট্রি বেশি, এইটা মানার ভিতর দিয়া আর্টের ডেফিনিশন চেঞ্জ না করলে আমাদের দর্শক ফেরত পাওয়া যাবে না।...
পড়েন পুরাটা: http://goo.gl/IBui8l
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।