প্রভাত হতেই রাংতা আর সংরাগ আমার বাসায় উপস্থিত । দরজা নক পেয়ে ,খুলে দেখি ওরা । মনচেয়েছিল -দরজা থেকেই ওদের তাড়িয়ে দিই । ওদের সাথে আমার আবার কি ? রাংতা দরজা ঠেলে ঢুকে গেল ভেতর ;আর না করতে পারিনি ।
এরপর শীত ঘুমে আবার চলে এলাম লেপের ভেতর ।যতটুকু মনে হলো সংরাগ বসে বসে ম্যাগাজিন দেখছিলো,রাংতা আমার ঘর গুছাচ্ছিলো ।
" তুমি হারিয়ে যাওয়া নদীর কিনারায় শঙ্খেরসুর,
খস খসে জীবনে যন্ত্রনাদেবার এক টাইম মেশিন,
আবার ঝম ঝম চুড়ির শব্দ,
গোলাপ পাপড়ির ঠুটঁ হেসে যাওয়া রৌদ্দুর ,
শেষ বিকেলের হাহাকার "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


