মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ ৫০ শ্রমিক আহত
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা করার দাবিতে গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় ২৮ এপ্রিল সকাল থেকে মিরপুরে আবারো বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা ।
ঢাকা নিউজ 24 ডট কম, ডেস্ক ( ২৮ এপ্রিল ২০১০);
http://www.biplobiderkotha.com
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা করার দাবিতে গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় ২৮ এপ্রিল সকাল থেকে মিরপুরে আবারো বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা । বুধবার সকাল থেকেই রাস্তায় নেমে এসেছে শ্রমিকরা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে শ্রমিকরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর এলাকা। পুলিশের টিয়ার সেল ও লাঠিচার্জে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছে। ২ ঘন্টা যাবৎ ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত পুরো এলাকা অবরোধ করে রেখেছে। অপরদিকে কাফরুল এলাকার সব গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিকরা।
এসব দাবিতে মঙ্গলবারও শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে।
ঢাকা নিউজ 24 ডট কম/আরআইপি
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ,পুলিশের সাথে সংঘর্ষ ৫০ শ্রমিক আহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।