মওদুদীপন্থী জামায়াত-শিবির ইসলামী দল নয় ওরা ভন্ড : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মওদুদী জামায়াতের মতাদর্শগত ভ্রষ্টতা নিছক রাজনৈতিক নয় বরং ইসলামের মৌল আক্বিদাগত। তাদের অতিত ইতিহাস স্বাক্ষী দেয় এরাই উগ্র জঙ্গিবাদের স্রষ্টা, সন্ত্রাস ও নৈরাজ্যের লালনকারী তাই মওদুদীপন্থী জামাত-শিবির ইসলামী দল নয় ওরা ভন্ড
ঢাকা নিউজ 24 ডট কম, ঢাকা (২৮ এপ্রিল ২০১০)
http://www.biplobiderkotha.com
বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ এর চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মওদুদী জামায়াতের মতাদর্শগত ভ্রষ্টতা নিছক রাজনৈতিক নয় বরং ইসলামের মৌল আক্বিদাগত। তাদের অতিত ইতিহাস স্বাক্ষী দেয় এরাই উগ্র জঙ্গিবাদের স্রষ্টা, সন্ত্রাস ও নৈরাজ্যের লালনকারী তাই মওদূদীপন্থী জামাত-শিবির ইসলামী দল নয় ওরা ভন্ড।
তিনি ’৭১ সালে জামায়াত ইসলামের ভূমিকা টেনে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত আল-বদর, আল-শামস নামে সংগঠনের মাধ্যমে কিছু কুলাঙ্গারদের নিয়ে হত্যা, লুন্ঠণ, ধর্ষণ এবং জ্বালাও পোড়াও এর মত নানাবিধ যুদ্ধাপরাধে লিপ্ত ছিল। তিনি এ সকল মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সকলকে বিচারের দাবি জানান।
২৮ এপ্রিল প্রেস ক্লাবে বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ আহুত ৩০ এপ্রিল পল্টনের মহাসমাবেশ সফল লক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাসঊদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ আরো বলেন, জামায়াতে ইসলামী শুধু যুদ্ধপরাধীই নয় তারা ইসলামের শত্রু । এরা প্রকাশ্যে নবীজির সঙ্গে তাদের দলীয় নেতার তুলনা করেছে। অথচ ইসলামে পরিষ্কার আকীদা হল নবীর সঙ্গে কারো তুলনা হয়না। তাই জামায়াত ভন্ড। জামায়াত ইসলামই এই বাংলায় ধর্মের নামে উগ্র সন্ত্রাসবাদ আমদানী করছে। তিনি সরকারের নিকট অতি দ্রুত তাদের নিষিদ্ধ করার দাবি জানান।
বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ এর সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা দেলোওয়ার হোসেন সাইফী, মাওলানা রুহুল আমীন সিরাজী, মাওলানা আবু সাঈদ নেজামী, মাওলানা মুফতী শহীদুল ইসলাম উজানভী প্রমুখ।
ঢাকা নিউজ 24 ডট কম/এসএ.
২৪টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।