somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনুস

১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি বলবেন?"
"তাঁকে নিয়ে বলার কী আছে?"
"উনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী। ভারতের একটি আঞ্চলিক ভাষার কবি হয়েও বিশ্ব জয় করতে পেরেছিলেন।"
"আরে, উনি ছিলেন জমিদার পুরুষ। দিনরাত প্রজা ঠ্যাংয়িয়ে রাতে বজরায় বসে গান লিখতেন। উনার লিংক ছিল ভাল। ঐরকম লিংক থাকলে যে কেউ নোবেল পেয়ে যায়। উনি দেশের জন্য কিছু করেছেন? কয়েকটা প্রেমের গান লেখা ছাড়া আর কিছু করেছেন জীবনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন। স্বাধীন বাংলাদেশ চাননি। আর আমরা বেকুব বাঙ্গালীরা উনারই লেখা গানকে জাতীয় সঙ্গীত বানিয়ে বসে আছি। বেকুব আর কারে কয়! আর শুনেছি, উনার নাকি উনার ভাবীর সাথেও অবৈধ প্রেম ছিল?"
"আহেম(গলা পরিষ্কার করে)! আর কাজী নজরুল ইসলাম?"
"ঐ ব্যাটাতো আস্ত নাস্তিক! মুসলমান হয়ে লিখেছেন শ্যামা সঙ্গীত! বিয়ে করেছেন হিন্দু মহিলাকে। ছেলের নাম রেখেছেন সব্যসাচী! সব্যসাচী কে ছিল জানো?"
"জানি। অর্জুনের এক নাম ছিল সব্যসাচী!"
"তাহলেই বুঝো। আর তাঁর ক্যারেক্টারেও সমস্যা ছিল। মেয়ে দেখলেই প্রেমে পরে যেতেন।"
"হুমায়ূন আহমেদ? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক সম্পর্কেও কি একই কথা বলবেন?"
"উনাকে নিয়ে বলার কিছু আছে? নিজের মেয়ের বান্ধবীকে যে বিয়ে করে ফেলে, তাকে নিয়ে কথা বলবার রুচি আমার নেই।"
"তাহলে ড. মুহম্মদ ইউনুস সম্পর্কে আপনার রাগের কারণ বোধয় আমি বুঝতে পারছি।"
"অবশ্যই! ঐ ব্যাটা একটা সুদখোর! গরীবের সবকিছু কেড়ে নিয়ে নিজে টাকার পাহাড় গড়ছে। দেশকে কিছু দিয়েছে সে?"
"প্রথম বাংলাদেশী হিসেবে তিনি নোবেল বিজয় করেছেন।"
"হাহাহাহা! একজন ইকনমিস্টকে কখনও শান্তিতে নোবেল বিজয় করতে দেখেছে কেউ? ঐ রকম সাহেবদের পা চাটতে পারলে যে কেউ নোবেল জিততে পারে।"
"কিন্তু ক্ষুদ্র ঋণ কর্মসূচি থীয়রিটিক্যালি যথেষ্ট যৌক্তিক। এই থিওরি অ্যাপ্লাই করে অনেক দেশ দারিদ্রমুক্ত হচ্ছে। ঋণের টাকা ঠিক মত খাটিয়ে কেউ যদি নিজের ভাগ্য বদলাতে না পারে, সেটার দায় কী করে তার প্রবর্তককে নিতে হবে? আমি যদি পরীক্ষার খাতায় নিউটনের সূত্রগুলো না লিখতে পারি, এবং মনে মনে নিউটনকে গালাগালি করি....ব্যপারটা কি অনেকটা সেরকম নয়?"
"যা জানোনা, তা নিয়ে কথা বলতে এসোনা। গরীবের টাকা মারা ছাড়া উনি আর কিছু করেছেন? যুদ্ধাপরাধীদের বিচারে উনার ভূমিকা কী?"

মঞ্জুর আর তর্ক বাড়ালো না। বিখ্যাত উক্তিটি মনে পড়ে গেল, "মূর্খের সাথে তর্কে যেওনা। মূর্খ তোমাকে নিজের অবস্থানে নামিয়ে এনে নিজের অভিজ্ঞতা দিয়েই তোমাকে হারিয়ে দিবে।"
পরিশিষ্ট: পুরো কথোপকথন শেষে জনাব মোজাম্মেল হকের শিশু পুত্র রাইয়িদ তার বাবাকে বলল, "বাবা! আমি বড় হয়ে এই দেশের মানুষের জন্য কিছু করতে চাইনা। ওরা কারও অবদানের সঠিক মূল্য দিতে জানেনা।"
পাদটিকা: ড. ইউনুসকে নিয়ে রাজনীতিবিদদের টানা হ্যাচরা বন্ধ করা উচিৎ। এখন একটি পত্রিকা গুজব রটিয়ে দিয়েছে, তিনি নাকি কাদের মোল্লাকে বাঁচাতে আন্তর্জাতিক নেতাদের অনুরোধ করেছিলেন। ফালতু মন গড়া খবর রটাতে শুধুমাত্র "বাঁশের কেল্লার" দোষ দিয়ে লাভ নেই। আরও অনেকেই আছেন একই কাতারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×