somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধাণমন্ত্রী ও বিরোধী দলীয় নেতৃ সমীপে বিনীত প্রার্থনা!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি ছবি। একটিতে একজন মা তাঁর ছেলের সাথে ব্যাডমিন্টন খেলছেন। পাশে একটি ছোট মেয়েকেও দেখা যাচ্ছে। মেয়েটি বোধয় মহিলাটির নাতনি। ছবির তিনজনের মুখেই হাসি। পারিবারিক আনন্দের একটা চমত্কার মুহূর্ত। মন ভাল করে দেয়ার মত একটি দৃশ্য!
আরেকটি ছবিতে একটি ছেলে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার পাশে তার মা। ছেলের কষ্টে মায়ের চোখে অশ্রু। ছবির দৃশ্যটি যে কোন 'মানুষের' মন খারাপ করে দেবার জন্য যথেষ্ট।
প্রথম ছবিটির নারীর নাম শেখ হাসিনা। প্রবাসী পুত্র জয়ের দেশে আগমন উপলক্ষে খেলছেন। একটি দেশের প্রধানমন্ত্রীরও উপরে তাঁর আরেকটি পরিচয় এখানে ফুটে উঠে। তিনি একজন মা!
দ্বিতীয় ছবিটি বেগম খালেদা জিয়ার। পুত্র তারেককে হাসপাতালে দেখতে গিয়ে ছেলের শারীরিক দুরাবস্থা দেখে নিজের দেশের প্রধান বিরোধীদলীয় এবং আপসহীন নেত্রীর আড়ালের 'মা' পরিচয় চেপে রাখতে পারেননি।
ছবি দুইটি একটি ব্যাপার নিশ্চিত প্রমান করে, তাঁরা দুইজন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে হলেও, তাঁরাও মানুষ। তাঁদের হৃদয়ে স্নেহ আছে, মমতা আছে, সাথে আছে ভালবাসা। প্রিয়জনের সান্নিধ্যে তাঁরা যেমন আনন্দিত হন, তেমনি প্রিয়জনের কষ্টেও তাঁদের বুক কেঁদে উঠে।
তাঁদের কাছে, দেশের একজন অতি সাধারন মানুষ হিসেবে একটাই অনুরোধ করব, একবার যদি তাঁরা তাঁদের হৃদয়ের এই ভালবাসা নিজেদের পরিবারের গন্ডির সীমানা ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে দিতেন!
তাঁরা আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের অভিভাবক, দেশের সাধারণ জনগনের কাছে মাতৃসম। একটা মুরগিও যেখানে তার ছানাদের চিলের ছোবল থেকে বাঁচাতে নিজের ডানার আড়ালে লুকিয়ে রাখে, আপনারা দুজন কি ইচ্ছে করলেই পারেননা আমাদের সেভাবে নিরাপত্তা দিতে? আমাদেরকেতো বিদেশী কেউ আক্রমন করছে না। দেশ স্বাধীন হয়েছে বিয়াল্লিশ বছর হয়ে গেল। তবে কেন নিজের দেশের মানুষদেরই আমাদের ভয় পেয়ে চলতে হচ্ছে?
বাসের আগুনে পুড়ে ঝলসে যায় যে মানুষটি, তার মৃতদেহ দেখে তার মায়েরও কষ্টে বুক ফেটে যায়। ছেলে হারানোর বেদনার চেয়েও বোধয় এই ব্যাপারটা তাঁকে বেশি আহত করে যে তাঁর সন্তানের খুনি কোন বিদেশী হানাদার নয়, এই দেশেরই সন্তান! সেও বাংলায় কথা বলে, বাংলায় হাসে, বাংলায় কাঁদে! বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে মাকে ভাত বাড়তে বলে।
রাস্তায় রাজনৈতিক সহিংসতায় নিহত ছেলেটির মাও হয়ত তার প্রতি জন্মদিনে তার জন্য মোরগ পোলাও রান্না করে। ছেলেটি মায়ের রান্না খেয়ে উত্ফুল্ল গলায় বলে, 'মা! কইগো? এসো তোমার হাতে চুমু খাই! এত ভাল রান্না ত্রিভুবনে কেউ করার ক্ষমতা রাখে না!'
প্রতিদিন অফিসে যাবার সময়ে স্বামীকে বিদায় দেয়া গৃহবধুটির এই আশঙ্কায় বুক কেঁপে উঠে, এই না বুঝি প্রিয় মানুষটির সাথে শেষ দেখা হয়ে গেল!
"শোন, সাবধানে যেও।"
স্বামী শুধু হ্যা সূচক মাথা নাড়েন। কারন তিনি জানেন, এখন সাবধানে থাকলেও কিছু হয়না।
অফিস থেকে বাবার বাড়িতে ফিরতে একটু দেরী হলেই ছোট ছোট বাচ্চারা কান্না শুরু করে দেয়। তাদের মা কী বলে তাদের শান্ত করবে? মা নিজেই যে ভয়ে অস্থির!
একটি তিন বছর বয়সী সিরিয়ান ছেলে, সহিংসতায় আহত হয়ে কাঁদতে কাঁদতে তীব্র অভিমানী স্বরে বলছে, "আমি আল্লাহকে সব বলে দিব!"
ইশ! চোখটা সময়ের আগেই বুড়ো হয়ে গেছে। এখন আর আগের মত চোখের পানি আটকে রাখতে পারেনা।
আমাদেরও কী এমন দূর্দিন চলে আসছে? আমাদের রাজধানীর রাস্তাতেওতো কিছুদিন আগে একটি শিশু গুলি খেয়ে আহতাবস্থায় মুখ থুবড়ে পড়ে ছিল ঘন্টাখানেক! আমরাও যে এখন একান্তই নিরুপায় হয়ে সর্বশক্তিমানের কাছে অভিযোগ করি, আমাদের সুন্দর দেশটিকে যারা প্রতিদিন তিলেতিলে ধ্বংশ করে দিচ্ছে, তাদের যেন তিনি আচ্ছা মতো বকে দেন!
আপনারা নিজেরাও অকালে নিজেদের স্বজন হারিয়েছেন। কেমন লেগেছিল সেদিন, যে মুহূর্তে আপনারা খবর পেয়েছিলেন আপনাদের অতি প্রিয় মানুষগুলো এখন থেকে শুধুই স্মৃতি? সেই একই রকম বেদনা এই দেশটির অসংখ্য মানুষকে প্রতিদিন পেতে হচ্ছে। আপনারা থাকতে এরকমতো হবার কথা ছিল না। আপনাদের উল্টো এই ব্যপারটাই বেশি নিশ্চিত করার কথা ছিল, যে শোকের তীব্র ধাক্কা আপনাদের সহ্য করতে হয়েছিল, তা যেন এদেশের আর কাউকে, কখনই করতে না হয়!
এসব আবেগের কথা একজন পুরুষ থেকে একজন নারীর বোঝার ক্ষমতা বেশি। কারন একজন পুরুষের চেয়ে একজন নারীর হৃদয়ে ভালবাসা লালন ক্ষমতা বেশি। আমাদের সৌভাগ্য, আমাদের প্রধান দুই নেত্রীই নারী। আমাদের দুর্ভাগ্য, তাঁরা কেউই তাঁদের সেই বিশাল ভালবাসার পরিধি নিজ নিজ পরিবারের সীমানার বাইরে প্রসারিত করেননা।
পৃথিবীতে ভালবাসাই বোধয় একমাত্র বস্তু, যা যতই ছড়িয়ে দেয়া হয়, ততই বাড়তে থাকে. আপনাদের কাছে আমরা ভালবাসার কাঙ্গাল কিছু নিঃস্ব প্রজা এসে উপস্থিত হয়েছি। আপনারা দয়া করে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবেননা।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×