somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটি লঞ্চডুবি, আরেকটি গণহত্যা

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজায় কিছুদিন আগে একজন আশি বছরের বৃদ্ধা ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। আশি বছর! সেতো অনেক সময়! এতদিন তিনি কি করে বেঁচে ছিলেন? সেই দেশে যেভাবে গণহত্যা চলছে, একজন মানুষ যদি সেখানে স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে মারা যায়, তাহলে সেটাই হবে বিস্ময়ের ব্যপার! আশি বছর বেঁচে থাকা সেখানে প্রায় অমরত্বের কাছাকাছি চলে যাওয়া।
আমাদের দেশও সেদিকেই এগিয়ে চলেছে। আমাদের সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। ভবনধ্বসে মানুষ মারা যায়। লঞ্চদুর্ঘটনা আগের চেয়ে একটু কমলেও, লঞ্চ ডুবিতেও প্রচুর মানুষ মারা যায়।
আমরা যদি সঠিক হিসাব রাখতে পারি, তাহলে বিশ্বের অনেক যুদ্ধদূর্গত দেশে নিহতের তুলনায় আমাদের দেশের কেবল 'দুর্ঘটনাগ্রস্ত মৃত্যুর' সংখ্যা নেহায়েত কম হবেনা। বরং অনেক দেশের থেকে বেশিই হবে বলে আমার বিশ্বাস।
ব্যপারটা আশঙ্কাজনক। আমরা সবাই আশঙ্কাই করি। কিন্তু আমাদের এই আশঙ্কা করা ছাড়া আর কোন উপায়ও নেই।
লঞ্চগুলো প্রতিবারই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে যাত্রা করবে। যাত্রীরা চিৎকার চ্যাচামেচি করলেও কেউ তাঁদের অভিযোগ শুনবেনা। লঞ্চে তিল ধারণের জায়গা থাকা পর্যন্ত যাত্রী উঠতেই থাকবে।
শুনেছি পিনাক ৬'র যাত্রী ধারণক্ষমতা ছিল পঁচাশি, তারা নাকি তিনশো যাত্রী নিয়ে যাত্রা করেছে। এই লঞ্চ না ডুবাটাই হতো একটি অস্বাভাবিক ঘটনা। লঞ্চের ম্যানেজমেন্ট জেনেশুনেই এত যাত্রী তুলেছে। সরকারী কর্মকর্তা, যার দায়িত্ব প্রতিটা লঞ্চ ছাড়ার আগে দেখে নেয়া 'ওভারলোড' হচ্ছে কিনা, তিনিও এত যাত্রী দেখার পরেও লঞ্চ ছাড়ার অনুমতি দিয়েছেন। মাঝে দিয়ে কয়েকশো মানুষ ডুবে মারা গেলেন। একটি সুপরিকল্পিত গণহত্যাকে মানুষ দুর্ঘটনার নাম করে চালিয়ে দিচ্ছেন।
যে ছেলেটি লঞ্চডুবির ভিডিও করেছে, তারও নাকি কথা ছিল সেই লঞ্চে ওঠার। ভিড় বেশি দেখেই সে উঠেনি। রাখে আল্লাহ, মারে কে!
তিনবোনের সেলফি দেখলাম ফেসবুকে আপলোড হয়েছে। লঞ্চ যাত্রা শুরুর ঠিক আগে আগে তোলা। আহারে! এদের মৃত্যু যাদের কারনে হলো, তাদের কি কখনও বিচার হবে? আরও যাদের ভাগ্যে এমন মৃত্যু লিখে দেয়া হচ্ছে, তাদের মৃত্যু কি ঠ্যাকানো যাবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×