যাক এতদিন পরে বাংলাদেশ টেস্ট খেলা শিখলো।
টেস্ট যে পাঁচদিন ধরে খেলতে হয় সেটাই যেন আমাদের ছেলেরা ভুলে গিয়েছিল। দর্শককে সাময়িক আনন্দ দিতে দ্রুত রান করতে গিয়ে আউট হয়ে যেত। এবং সেই দর্শকেরাই তখন তাঁদের সমালোচনা করত।
"এদের জুতা পেটা করা উচিৎ!"
"এদের মডেলিং বন্ধ করে দেয়া উচিৎ!"
"এদের বেতন বন্ধ করে উচিৎ!"
এবং অবধারিতভাবেই সাকিবের বউকে নিয়ে অশালীন মন্তব্য।
পাঁচদিনের টেস্ট তিনদিনেই শেষ, তাও আবার ফলাফল পরাজয়।
এবারে তামিম যখন সারাদিন ব্যাট করে সত্তুরের ঘরের স্কোর করলো, তখনও মানুষকে তাঁকে নিয়ে হাসিতামাশা করতে দেখেছি।
"জাভেদ ওমরকে মনে করিয়ে দিচ্ছে।"
- ভাইরে, আগে টেস্ট খেলা বুঝার চেষ্টা করেন, তারপরে দেখতে আসেন, তারও অনেক পরে মন্তব্য করতে আইসেন।
কেউ কেউ টেস্টের প্রথম তিনদিনের খেলা দেখে খুবই বিরক্ত। নিশ্চিত ড্র হবে, সময় নষ্ট, ইত্যাদি।
ভাই, যে কোন ভাল টেস্ট ম্যাচ চতুর্থ দিন থেকেই জমতে শুরু করে। ওয়ানডে যেমনটা জমে শেষ দশ ওভারে। ক্রিকেটের সৌন্দর্য্য এখানেই, অনেক সময় ধরে ড্রামা তৈরী করা হয় একটি নাটকীয় ক্লাইমেক্সের জন্য। যদি আপনার ধৈর্য্য না থাকে, তাহলে দেইখেন না। কে বলেছে দেখতে?
এবং সব শেষে আসা যাক সাকিব আল হাসানে।
একই ম্যাচে সেঞ্চুরি এবং দশ উইকেট - পৃথিবীর ইতিহাসে মাত্র তিনজন অলরাউন্ডার কাজটা করতে পেরেছেন। আমাদের গর্বের বিষয় যে তাঁদের একজন আমাদের দেশের ছেলে। এটা যে কী বিরাট অর্জন সেটা যারা বুঝে না, তারাই বলতে পারে, "থামেন, আর কত ফুলাইবেন।"
ওরে আহাম্মক, ফুলানোর তুই দেখছোস কী? এই কীর্তির যতই প্রশংসা করা হোক না কেন, সবই কম পড়বে।
সাকিবকে অভিনন্দন এবং তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা।
আশা করি ভবিষ্যতে সে এমন সব কীর্তি করতে থাকবে যেগুলোর সূচনা তাঁকে দিয়েই হবে।
দুই ইনিংসে সেঞ্চুরি ও দশ উইকেট।
ডাবল সেঞ্চুরি ও দশ উইকেট।
দেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি ও পাঁচ উইকেট।
স্বপ্ন কী বেশি দেখা হয়ে যাচ্ছে?
Shakib ka nia shapna na dakla kaka nia dakhbo? Murad takla ka nia?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



