somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাসটিস ফর রাজন

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সেদিন পাশের শহর লাস কলিনাস গিয়েছিলাম পৃথিবীখ্যাত ভাস্কর্য্য "দ্য মাস্টাং" দেখতে। বাবুকে স্ট্রলারে রেখে আমরা সবাই ছবি তুলায় ব্যস্ত। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
হঠাৎ আমার মনে উদয় হলো, আমার ছেলেকে ছাড়া আমি কোন ছবি তুলবো না।
অনেকখানি হেঁটে এসে তাকে কোলে তুলে নিয়ে আমি আর তার মা ছবি তুলতে লাগলাম।
এর ঠিক দুই মিনিট পর তিন্নি হায় হায় করে উঠলো। বাবুর স্ট্রলার বাতাসের ধাক্কায় আপনাতেই গড়িয়ে মাস্টাংয়ের লেকের পানিতে পড়ে গেছে।
ইরহান যেহেতু আমার কোলে, আমি তেমন উতলা হলাম না। তবে তার নানা নানী জানতেন না যে ও আমার কোলে। তাঁদের ধারনা হলো, সেও পানিতে পড়ে গেছে।
তার নানা তাই নিজের বয়স খেয়াল না করে তিন ফুট উঁচু পাথরের প্ল্যাটফর্ম থেকে পাকা মেঝেতে লাফিয়ে পড়লেন। এবং ব্যালেন্স হারিয়ে হাটু ও হাত ছিলে একদম রক্তাক্ত অবস্থা।
কিন্তু তিনি যখন দেখলেন আমার কোলে তাঁর নাতি, তিনি নিজের ক্ষতের কথা বেমালুম ভুলে গেলেন। ঐদিকে কার সীট ও স্ট্রলার তখনও পানিতে ডুবে আছে।
ঘটনার সময়ে আমার নার্ভ শান্ত থাকলেও কয়েক মুহূর্ত পরেই খেয়াল হলো, যদি আমি তাকে সময় মতো সরিয়ে না নিতাম, তাহলে কী হতো?
হাত পা ঠান্ডা হয়ে এলো।
ইরহান তখন আমার কোলে। এই ঘটনার কিছুই সে জানেনা। নিশ্চিন্তে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক যেভাবে তার বাবা তার দাদার দিকে তাকিয়ে থাকতো।
"বাপ বেঁচে থাকতে চিন্তা কিসের ব্যাটা?"
আমি আমার ছেলের কপালে, গালে, নাকে চুমু খেলাম।
আমার ডাকনাম রাজীব। কিন্তু আমার বাবা আমাকে আদর করে "রাজন" ডাকতেন। আমি খুবই বিরক্ত হতাম। নামটা আমার মোটেও পছন্দ ছিল না। আব্বু বলতেন, "আমি মারা গেলে আর কে এই নামে ডাকবে?"
ছেলেটার নামও রাজন ছিল। লোহার রুলার দিয়ে যখন তাকে পেটানো হচ্ছিল, সে চিৎকার করে তার মাকে ডাকছিল। তারপরেও হারামিগুলার মনে দয়া হয়নি। রাজনের বাবা যদি আশেপাশে থাকতেন, আমি নিশ্চিত তিনি ছুটে এসে নিজের ছেলেকে বাঁচিয়ে ফেলতেন। তাঁর মাও একই কাজ করতেন। তাঁর নানা, নানী, দাদা, দাদী, তার স্বজনদের যে কেউ, নিজের প্রানের ঝুকি নিয়েও ঝাপিয়ে পড়তেন। এইভাবে মরতে দিতেন না।
ছেলেটাকে দেখে আমার নিজের ছেলের কথা মনে হলো। পৃথিবীর কোন বাবাই চাননা তাঁর ছেলে তাঁর আগে পৃথিবী ত্যাগ করুক। যারা এই কাজটা ঘটালো, তাদের কী সন্তান নেই? তারা কী মানুষের গর্ভে জন্মায়নি?
একটি শিশু, সে যদি চুরি করেও থাকে, কিই বা এমন সাত রাজার ধন চুরি করেছিল যে তাকে এইভাবে পিটিয়ে মারতে হলো? বাসে যখন পেট্রল বোমা মারা হয়, তখন এইসমস্ত বীর পুরুষেরা কোন গর্তে লুকিয়ে থাকে? দুর্বলের সাথেই এদের যত বীরত্ব!
"ফেসবুকে দিয়ে দিয়েছি! পৃথিবীবাসী দেখুক!"
কী নির্লজ্জতা! কী পাষন্ডতা!
মানুষের চেয়ে জঘন্য প্রাণী পৃথিবীতে কী আছে? এই হিংস্রতায় ইবলিসেরও কলিজা শুকিয়ে যাওয়ার কথা।
এই ঘটনার পর আমি নিশ্চিৎ, সকাল বিকাল মেথর পট্টির গু খেয়ে বেড়ে উঠা শুয়োরগুলোকে যদি আমি "মানুষ" বলে ডাকি, তাহলে তারা গালি দেয়ার অপরাধে আমাকে মারতে তেড়ে আসবে। শুয়োর হলেও, তাদেরও ইজ্জত আছে।
অ্যামেরিকান আইন প্রনয়ন নিয়ে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি ফাল বোধয় বাংলাদেশেই পারা হয়েছে। সেই জাতির সমস্ত ভাইদের বলছি, আগে নিজের দেশকে সভ্য বানান। তারপরে অন্যের ব্যপারে মন্তব্য করতে আসবেন।
একটা গণপিটুনি দিয়ে হারামিগুলিকে পিস পিস করে কেটে রেলওয়ে ট্র্যাকের উপর ফেলে রেখে শেয়াল-কুকুরদের জন্য ইম্প্রুভড ডায়েটের ব্যবস্থা করা যেত! তারপরেও আমার মনে হয় এই অপরাধের প্রতি সুবিচার করা হতো না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×