somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটম্যান বনাম সুপারম্যান

৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে ব্যাটম্যান বনাম সুপারম্যান দেখলাম। মুভি রিভিউ দেয়ার আগে বলে নেই যদি এটা বলিউড/ঢালিউড বানাতো তাহলে কাহিনী কী হতো।
সুপারম্যানকে লুইস লেইন মনে মনে ভালবাসে। কিন্তু সুপারম্যান তাঁকে পাত্তা দেয়না। সে মন দিয়ে ফেলেছে ওয়ান্ডারওম্যানকে।
এইদিকে ওয়ান্ডারওম্যান ভালবাসে অ্যাংরি ইয়ং ম্যান ব্যাটম্যানকে। সে তাঁর মন ভুলানোর জন্য নানান ফন্দি ফিকির করে, গান বাজনাও করে।
কিন্তু ব্যাটম্যান শৈশবেই তাঁর পিতামাতার কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছে, তাঁদের খুনের বদলা সে নিবেই। তাঁর জীবনে প্রেম পিড়িতের টাইম নাই। ওয়ান্ডারওম্যানরুপি সাবেক মিস ইজরায়েল হলেও না।
এইদিকে দেখা যাবে সুপারম্যানের প্রেমে পড়া লুইসের বাবাই ব্যাটম্যানের বাবা মায়ের খুনি এবং শহরের সবচেয়ে বড় ডন।
ব্যাটম্যান লুইসের বাবাকে খতম করতে বদ্ধপরিকর। একের পর এক আক্রমন করবে। কিন্তু ডনের অধীনে চাকরিরত কর্মচারী ও ডনের কীর্তিকলাপ সম্পর্কে অজ্ঞ সুপারম্যান উল্টা ডনকেই ব্যাটম্যানের আক্রমন থেকে বাঁচাতে থাকবে এবং ডন কন্যা লুইসকে প্রতিবার নিজের প্রেমে ফেলতে থাকবে।
শুরু হয়ে যাবে চতুর্ভূজ প্রেমের সাথে অ্যাকশন-ইমোশন-ড্রামা-মেলোড্রামা। মাঝে মাঝে কেউ কিছু বুঝে উঠার আগেই ইয়ো ইয়ো হানি সিং(বলিউড) বা হৃদয় খানের (ঢালিউড) কন্ঠে শুরু হয়ে যাবে গান। গানের তালে তালে নায়ক নায়িকা নাচবে। তাঁদের আনন্দে তাঁরা গাইছে, নাচছে - এইটা বুঝা যাবে, কিন্তু তাঁদের পেছনে এক ঝাক এক্সট্রা তরুণ-তরুণী কোন খুশিতে নাচানাচি করবে তার কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবেনা।
মাঝে মাঝে ধুপধাপ মারামারিতো চলবেই। ভিশুয়াই-ভিশুয়াই শব্দের সাথে সাথে ভিলেনরা এদিক ওদিক ছিটকে পরবে। বাজেট কম থাকায় হলিউডের মতন উঁচু উঁচু সিমেন্টের টাওয়ার ভাঙ্গার পরিবর্তে ভিলেনরা স্ট্যাক করে রাখা কোকের বোতলের উপর গিয়ে পরবে, বাজারে তরকারির গাড়ির উপর গিয়ে পরবে, অথবা রেস্টুরেন্টের চেয়ার টেবিলের উপর গিয়ে পরবে - এবং সেগুলোও ভাঙ্গবে।
ক্লাইমেক্সে এসে সুপারম্যান নিজের ভুল বুঝতে পারবে, এবং দুই সুপারহিরোর যৌথ প্রচেষ্টায় ভিলেনের মৃত্যু হবে।
এবং সুপারম্যান তাঁর প্রেমিকার খুশির জন্য নিজের ভালবাসাকে কোরবান করতে ওয়ান্ডারওম্যানের হাত তুলে দিবে ব্যাটম্যানের হাতে।
এবং সে নিজে এসে লুইসের হাত ধরবে।
অতঃপর শুভ সমাপ্তি।
এখন যেহেতু বলিউড/ঢালিউড এই মুভি বানায়নি, কাজেই গল্পটা এইরকম নয় মোটেই।
কাজেই আপনারা যাহারা অ্যাকশন চলচ্ছিত্র দেখিয়া পুলকিত বোধ করেন, তাহারা প্রেক্ষাগৃহ গমনপূর্বক চলচ্চিত্রখানা দেখিতে পারেন। সাতাশ মে এক্সম্যান এপোক্যালিপ্স মুক্তির পূর্বে এটিই বোধয় এই বছরের সেরা পূর্ণ দৈর্ঘ্য অ্যাকশন চলচ্চিত্র। পুরুষগণ ওয়ান্ডারওম্যান এবং রমনীকূল সুপারম্যানের প্রেমে পড়িতে বাধ্য হইবেন - এই কথাখানা লিখিতাকারে ঘোষণা করিলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:২২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×