আহ! আরব সাগরে ক্যারিবিয়ান ঝড় উঠলো, আর তাতেই লন্ডভন্ড মুম্বাই নগরী! ভারত হেরে গিয়ে ক্রিকেট বিশ্বকেই হ্যাপী করে দিল। সাবাস আশ্বিন!
টুর্নামেন্টের শুরু থেকেই ছিলাম বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। একটা নিজের দেশ, আরেকটা ক্রিকেট বিশ্বের সাবেক সম্রাট এবং আরেকটা ট্রাজিডি কিং। কোন দলই এখন পর্যন্ত হতাশ করেনি। সাউথআফ্রিকা নিজেদের ঐতিহ্য রক্ষা করতেই আগেভাগে বিদায় নিয়েছে।
বাংলাদেশ সব ম্যাচ হারলেও বুঝিয়ে দিয়েছে আগামী দিন হতে যাচ্ছে সোনালী দিন।
এবং ওয়েস্টইন্ডিজ!
আহা!
এই নাহলে গেম অফ পাওয়ার? সবাই শুধু ক্রিস গেইল ক্রিস গেইল করে। আরে ওরা কী এখন আর এক খেলোয়ার নির্ভর দল আছে? দিন বদলাইছে না?
সবচেয়ে সেরা যেটা লেগেছে তা হচ্ছে ওদের ব্যাটসম্যানদের attitude. এক দুই সিঙ্গেল চুরি করার দরকার কী যখন দাঁড়িয়ে দাঁড়িয়েই চার ছয় মারা যায়?
ফাইনালটা জমবে মনে হয়... ইংল্যান্ডও রাজার জাত, ওয়েস্টইন্ডিজও তাই। বিধ্বংসী একটা ম্যাচের প্রত্যাশায়!
সাথে যোগ করি, ওয়েস্টইন্ডিজ যুবদল যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।
ওয়েস্টইন্ডিজ বড় দল টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট, ব্যাটে বলে হলে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে।
ওয়েস্টইন্ডিজ নারী দলও মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট। ওরাও ফাইনালে ঘটনা ঘটায় দিতে পারে।
কী মনে হয়?
"লর্ড অফ দ্য গেম - রিটার্ন অফ দ্য কিং?"
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



