somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের ছোটছোট ঘটনা ও মিরাকেল।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা অতি ছোট ঘটনা বলি। বড় ঘটনা একারনেই বলছি না যাতে উদাহরণটা একদম ঠিকঠাকভাবে ফিট করে।
রমজান মাস শেষ হবার পরে আমাদের মুসলিমদের জন্য বেশি সোয়াব কামাবার জন্য একটি দুর্দান্ত অপশন খোলা থাকে। সেটি হচ্ছে, পুরো মাস রোজা রাখার পরে রমজান পরবর্তী শাওয়াল মাসের যেকোন ছয়দিন (প্রথম দিন বাদে, কারন ঐদিন ঈদ এবং ঈদে রোজা রাখা হারাম) রোজা রাখলে পুরো বছরে রোজা রাখার সাওয়াব পাওয়া যায়। মাত্র ছয়দিন রোজা রাখা এমন কোন কঠিন কর্ম না, কিন্তু পুরস্কার হিসেবে পুরো বছরের সাওয়াব অনেক বড় কিছু।
লোভনীয় এই অফারটা প্রতিবছর নেয়ার চেষ্টা করে থাকি। এইবারও ব্যতিক্রম ছিল না। প্রথম পনেরো তারিখের মধ্যেই পাঁচটা রোজা রাখা শেষ হয়ে যায়, এবং তারপরেই ঢিলামি করতে শুরু করি। একটা রোজাইতো রাখতে হবে, দিনতো কম নেই।
পরে দেখা গেল মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বলতে গেলে একদম শেষ দিনে এসে রাখলাম রোজা। এবং কী দুর্ভাগ্য! অফিসে যাবার
জন্য গাড়িতে উঠতে যাব, এই সময়ে এক দুর্ঘটনায় আঘাত পেলাম এবং গলগল করে রক্ত গড়িয়ে পড়লো। রোজা ভেঙে গেল। মনে মনে হায় হায় করে উঠলাম। ছয় নম্বরটাতে এসেই এটা ঘটতে হলো? এবং তাও একদম শেষ দিনে?
মনটা খারাপ হয়ে গেল।
টেকনিক্যালি শাওয়াল মাস তখনও শেষ হয়নি। ২৯ তারিখ চলছে। সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে পরবর্তী দিন আরেকটা অপশন পাওয়া যাবে। নাহলে এবারের মতন চান্স হাত থেকে গেল।
মনে মনে দোয়া করছি, আজ যেন চাঁদ দেখা না যায়। আমাকে যাতে আরেকটা সুযোগ দেয়া হয়!
মাগরেবের সময়ে নামাজ পড়ারও আগে দুরুদুরু বুকে একবার পশ্চিম আকাশে চোখ বুলালাম। চাঁদ নেই!
নামাজ শেষে আরেকবার চোখ বুলালাম। নাই!
কী আনন্দ! এশার নামাজের আগে আগেও আরেকবার দেখলাম আকাশে। চাঁদ নেই! মানে আগামীদিন আমি আরেকটা সুযোগ পেলাম! আল্লাহু আকবার!
এখন মনে মনে আমি খুশি হতে পারি এই ভেবে যে শুধুমাত্র আমার জন্যই আল্লাহ পুরো বিশ্বের ক্যালেন্ডার পাল্টে দিলেন। ব্যাপারটা কিন্তু ফেলনা নয়। আমি আল্লাহর কাছে তেমনই স্পেশাল কেউ!
এইভাবে ভাবলে টেকনিক্যালি খুব একটা ভুলও হবেনা, কারন প্রতিটা সৃষ্টিই আল্লাহর কাছে স্পেশাল। নবী রাসূলগণ যেমন, তেমনি রাস্তায় হেঁটে যাওয়া ভিখারিও তেমন। এমনকি চিনির দানা নিয়ে হেঁটে যাওয়া যে পিঁপড়া - সেটিও কিন্তু ফ্যালনা নয়।
নিজেকে কখনই কোন অবস্থাতেই abandoned ভাববেন না। তাঁর কাছে আপনি নিজেও কিন্তু আসলেই স্পেশাল।
আবার এভাবেও চিন্তা করে দেখুন, সাধারণভাবে ছয়টা রোজা রাখলে আমার জীবনে কোন তরঙ্গ ঢেউ তুলতো না।
"যাক! ছয়টা রোজা রাখার কথা, রেখে ফেলেছি - এখন রিওয়ার্ড পেলেই ভাল।"
কিন্তু এই যে ছোট্ট একটি ঘটনা, শেষ মুহূর্তে চরম নাটকীয়তা, একটি নফল রোজা রাখার জন্য একটি এক্সট্রা দিন উপহার পাওয়া আমার মনের মধ্যে যে কী আনন্দ এনে দিয়েছে সেটা বুঝাতে পারবো না। রমজানের পুরো মাস রোজা রাখা বা অন্যান্য অনেক ঘটনাতেই এতটা আনন্দিত হইনি কখনও। এই ঘটনা (আমার দোয়া করা) না ঘটলেও এমনিতেও কিন্তু সেদিন আকাশে চাঁদ উঠতো না, ব্যাপারটা ছিল পূর্বনির্ধারিত, আল্লাহর কদর। কিন্তু সেই ঘটনার সাথেই আমাকে আল্লাহ এমনভাবে জুড়ে দিলেন, আমি নিজেকে স্পেশাল ভেবে বসলাম। অনুভব করলাম তিনি আমাকে কতটা ভালবাসেন। আলহামদুলিল্লাহ!
জীবনে এমন অনেক উপহার আমরা পাই যার কদর আমরা কখনই করিনা। সেটা উপলব্ধি করাতেই মাঝে মাঝে আমাদের জীবনে এইরকম টোকার প্রয়োজন পরে। অমাবস্যা না এলে জোছনার কদর যেমন আমরা কখনই করতাম না - ব্যাপারটা অনেকটা তেমনই।
একারনেই আল্লাহ বলেন, তিনিই শ্রেষ্ঠ কৌশলী। পুরো পৃথিবী চলছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনায়। প্রকৃতির সৌন্দর্য্যে মুগ্ধ হলে হতে পারেন, কিন্তু প্রাকৃতিক নিয়ম ও কৌশলে আপনাকে নির্বাক হতেই হবে।
এখন ঘটনা অন্য দিকে মোড় নেয়ানো যাক।
ধরুন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলো। আপনাকে বাড়ি থেকে বের করে দিল, শহর ছাড়া করলো। আপনার কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। মনে রাখবেন, যে যতই পরিকল্পনা করুক না কেন, সবার উপরে যিনি আছেন, তাঁকে খুশি করাটাই আপনার দায়িত্ব। তাঁর উপর ভরসা রাখুন, সীমালঙ্ঘন করবেন না, তিনি একদিন সব ফিরিয়ে দিবেন। এবং মুগ্ধ হয়ে উপলব্ধি করবেন ষড়যন্ত্রী যেই অস্ত্র দিয়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করেছিল, সেই অস্ত্রই বরং আপনার ঢাল হয়ে আপনাকে পুরস্কার দান করছে।
নবীদের জীবনী থেকে উদাহরণ দিলে প্রথমেই আসে হজরত ইউসুফের (আঃ) ঘটনা। তাঁর আপন ভাইয়েরা তাঁকে হত্যার উদ্দেশ্যে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তাঁকে ক্রীতদাস হিসেবে নিয়ে বিক্রি করে দেয়া হলো মিশরে। তারপর তাঁর মালিকের স্ত্রী ষড়যন্ত্র করে তাঁকে জেল খাটালেন। এবং তারপরে গিয়ে নানান ঘটনা শেষে তিনি মিশর সম্রাটের প্রধান এডভাইজার হয়ে গেলেন, খাদ্যমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন।
সাত বছরের ভয়াবহ খরা সত্বেও প্রাণ রক্ষা পেল হাজার হাজার মানুষের কারন এককালে একটি শিশু কুয়ায় নিক্ষেপিত হয়েছিল।
আমাদের নবীর (সঃ) জীবনীতেও এমন ছোট বড় ঘটনা যা পরবর্তীতে ইতিহাস পাল্টে দিয়েছে এমন উদাহরণ প্রচুর। সবচেয়ে সহজটা হচ্ছে তাঁর হিজরতের ঘটনা। আগের রাতেও যাকে তাঁর নিজের বাড়িতে হত্যা করতে এলো তাঁর শহরবাসী - একদম নিঃস্ব অবস্থায় খালি হাতে একটি অচেনা শহরে গিয়ে উপস্থিত হলেন, সেই শহরেই তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ইসলামের ইতিহাস পাল্টে গেল তাঁর হিজরতের ঘটনায়। ইসলামে এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামের ক্যালেন্ডারে দিন গণনা শুরু হলো এই ঘটনাকে কেন্দ্র করেই।
আপনার জীবনেও কিন্তু অনেক ছোট বড় ঘটনা ঘটে। কিছু আপনি উপলব্ধি করেন, বেশিরভাগই আপনার অগোচরে স্মৃতি থেকে হারিয়ে যায়। কখনও কী ভেবেছেন আপনি আজ যে অবস্থানে এসে পৌঁছেছেন, পেছনে কত সূক্ষ্মভাবে কেউ কিভাবে কলকাঠি নেড়ে আপনাকে এ অবস্থানে এনেছেন? হয়তো কোন একটি স্কুলে/বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি বলে আপনার মনে হয়েছিল জীবন শেষ হয়ে গেছে। পরবর্তীতে দেখলেন সেই ফেইলরটাই আপনার জীবনের মোড় পাল্টে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের দাদা দীর্ঘদিন অ্যামেরিকায় বাস করে নিজ দেশে ফেরত গিয়েছিলেন, কিন্তু বেচারাকে নিজ দেশের সরকার দেশদ্রোহী খেতাব দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ভগ্ন মনোরথে তিনি ফেরত এসেছিলেন অ্যামেরিকা। এবং মাত্র এক জেনারেশন পরেই তার নাতি আজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেয়ারে বসে আছেন।
খারাপ মানুষের উদাহরণ দিলেও ঐ যে বললাম, কেউই কিন্তু আল্লাহর চোখে ফ্যালনা নয়। ট্রাম্পকে দিয়েও তিনি এমন কিছু কাজ করাবেন, যেটা সাধারণ চোখে ভাল মানুষদের দিয়ে কখনই সম্ভব হতো না। আবু তালিবকে দিয়েই তিনি নবীর (সঃ) হেফাজত করিয়েছিলেন। ইউসুফের ইউসুফ (আঃ) নবী হবার পেছনে তাঁর ভাইদের হিংসার অবদান কোন অংশেই কম নয়। নবীজির (সঃ) হিজরতের পেছনে আবু জাহেলই দায়ী ছিল।
তাঁর কৌশলের উপর ভরসা রাখতে পারেন। সেই সাথে যে যা কর্ম সাধন করবে, সবাই তার কর্মফল পাবে।
মাঝে মাঝে ভাবতে বসুন, দেখবেন আপনার নিজের জীবনটা কোন টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার উপন্যাস থেকে কোন অংশেই কম না। একসময়ে যে কষ্টের কারনে মরে যেতে ইচ্ছে হতো - আজ সেই কষ্টের কথা স্মরণ করেই আপনার ঠোঁটে হাসি ফুটে।
জীবন উপভোগ করার এইতো শ্রেষ্ঠ মাধ্যম। আরও ভাল হয় যদি এইসব ঘটনা লিখে রাখতে শুরু করেন। ভালভাবে লিখলে, একদিন আপনিই হয়ে যাবেন দেশ বরেণ্য লেখক।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×