somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও কবির সিং

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

IMDB রেটিংয়ে মাত্র ৭.২ পাওয়া (below average) এবং রটেন টমেটোসে মাত্র ২৫% (প্রায়-ফালতু) কবির সিং সিনেমাটার সমালোচনা করে ফেসবুকে একটা পোস্ট দিলাম, আল্লাহর আল্লাহ! যেন কারোর বাপ তুলে গালি দিয়েছি এমন অবস্থা! ভক্তরা এমনভাবে তেড়ে এলো যে শহীদ কাপুর নিজেও অবাক হয়ে ভাববেন কর্সোস কী হালা! আমাকে ওরা বললো "**র পোলা, তুই সিনেমার কী বুঝোস? এইটা মাস্টারপিস হইছে!"
সিনেমার অনেক কিছুই হয়তো বুঝিনা, তবে একেবারেই জাহিলও না। ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাসে ড্রামা এবং থিয়েটারের উপর আমার কিছু ক্লাস নেয়া হয়েছে। শৈশবে স্বপ্ন ছিল বড় হয়ে সিনেমা বানাবো, সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে বেশ কিছু মঞ্চনাটক, গীতিনাট্য ও টিভি নাটকে অভিনয়ের ও ক্যামেরার পেছনে কাজের অভিজ্ঞতা আমার আছে। নির্দেশনাও দিয়েছি কিছু মঞ্চ নাটকের।
তারপরেও আমি অবাক হয়ে ভাবলাম, হয়তো আমিই ভুল। হয়তো কোন হিডেন ম্যাসেজ ছিল যা বুঝিনাই।
তাই বলিউড ক্রিটিকদেরই আলোচনা দেখলাম কবির ভাইকে নিয়ে। এবং এই ক্ষেত্রে আমি সবার আগে বিবেচনায় রাখি রাজীব মাসানদের ক্রিটিসিজম। লোকটা নির্মোহভাবে খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে পারেন। তা তিনিও দেখি আমার মতই বললেন, "কাজের বুয়াকে পিটানোর জন্য দৌড়ানো দেয়া, প্রথম দৃশ্যে সেক্স করতে গিয়ে মেয়েটা বাঁধা দেয়ায় ছুরি দিয়ে থ্রেট দেয়া - এইসব কমেডি দৃশ্য হিসেবে দেখানো হয়েছে। মেয়েটিকে ভাল লাগায় মেয়েটির অনুমতি না নিয়েই কলেজের সবাইকে ঘোষণা দিয়ে দেয়া যে এই মেয়েটি আমার, বা অনুমতির পরোয়া না করে তাঁকে ক্লাসরুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, প্রাইভেট টিউটরিং ইত্যাদি ব্যপারগুলোর মাধ্যমে কবির সিং দেখানোর চেষ্টা করেছে যে ভারতীয় পুরুষ যাকে ভালবাসবে, মেয়েটি তাকে সেই ভালবাসা দিতে বাধ্য!"
আরও অনেক সমস্যার কথা বলা হয়েছে, আমি আর ডিটেইলে না গেলাম।
শুধু রাজীবই না, ভাল ভাল অনেক চিত্র সমালোচকই এর বিরুদ্ধে রায় দিয়েছেন। এক্সট্রিম Misogyny (স্ত্রী-বিদ্বেষ) ব্যাপারটিকে এখানে "প্রেম" হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ছেলেদের জন্য ড্রিম চরিত্র এই কবির সিং। যা খুশি তাই করো, মেয়ে কিছুই বলবে না, আলহামদুলিল্লাহ! নপুংসক ছেলেরা এই চরিত্রে নিজেকে দেখতে চাইবে, এতো খুবই স্বাভাবিক।
এই সহজ ব্যাপারটিই একুশ শতকের অনেক উপমহাদেশীয় নারীও উপলব্ধি করতে পারছেন না।
কিংবা হয়তো মনে মনে ঠিকই উপলব্ধি করছেন। যেমন, কবির সিংয়ের এক চ্যালি অনেক লম্বা সাফাই গেয়ে কমেন্ট করলেন। আমি বললাম, "ঠিক আছে, নিজের জন্য একটা কবির সিং জোগাড় করে ঝুলে যান।"
"খা**কির পোলা! নিজেরে তুই কী মনে করোস?" বলে গালাগালিতে ভরপুর লম্বা একটা কমেন্ট রিপ্লাই দিলেন, যেখানে তিনি আমার কথায় সামান্য বিরক্ত হয়েছেন বলে মনে হলো। তা এতই যখন বালুবাসা কবির ভাইর প্রতি, তখন তাঁরা স্ত্রী হিসেবে চড় থাপ্পড় খেতে সমস্যা কী? বালুবাসা দিয়ে, প্রেম দিয়ে তাকে বালুমানুষ বানায় ফেলবেন। গালাগালি করছেন কেন?
তারপরে এক ছেলেও সাফাই গাইলো। প্রেমের কারনে এই করেছে, ঐ করেছে ইত্যাদি মহান বাণী। বললাম, "ঠিক আছে, নিজের বোনের জন্য এমন একটা কবির সিং মার্কা দুলাভাই খুঁজে বিয়ে দিয়ে দেন।"
"বাই**দ, তুই আসলেই একটা ...।" আবারও গালাগালির তুবড়ি ছুটলো।
তা ভাইয়া, এমন হিরোর দালালি কেন করেন যার সাথে নিজের বোনের বিয়ে দিতে চাইবেন না? আপনাদের হিপোক্রেসি কোন পর্যায়ের?
কমেন্ট বক্স জুড়ে গালাগালি করা হলো। আমাকে গাঞ্জাখোর, মদ্যপ, হেরোইনচি ইত্যাদি ডাকা হলো। বন্ধুবান্ধবদের ট্যাগ দিয়ে দাওয়াত দেয় গালাগালি করার জন্য। আমার ফ্যামিলি টানা হলো। তাই আমিও তাদের ফ্যামিলি টেনে আনলাম। ওরা হয়তো জানেনা জীবনের একটা সময়ে আমিও ঢাকায় বড় হয়েছি। ভোকাবুলারি আমারও যথেষ্ট সমৃদ্ধ।
কিছু করার নাই। ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে। জানা থাকা উচিৎ, সবাই ভদ্রতা ডিজার্ভ করেনা। মাঝেমাঝে নিজের দিকে বাড়ানো তর্জনী ভেঙে দিতে হয়।
একটা বিলো এভারেজ রেটিং পাওয়া সিনেমা দেখেই যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আধ হাত লম্বা জিভ বের হয়ে গেছে, হার্টবিট একশো আশি ছাড়িয়ে গেছে, তারা ভাল সিনেমা দেখলেতো মারাই যাবে। হলিউডের কথা বাদই দিলাম, বলিউডেই এখন অনেক ভাল ভাল সিনেমা তৈরী হয়। অক্ষয় খান্নার "সেকশন ৩৭৫" আয়ুষ্মান খুরানার "আর্টিকেল ১৫" বা "বালা" তাপসী পান্নু এবং ভূমির "সান্ড কী আঁখ" ঋত্বিক রোশনের "সুপার ৩০" অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুর The Invisible Guest এর হিন্দি সংস্করণ "বদলা" ইত্যাদি সিনেমা কী ওরা দেখে না? সারাজীবন "হাউজফুল" রোহিত শেট্টির গোলমাল সিরিজ, গোবিন্দের "হাসিনা মান জায়েগী" "রাজা বাবু" মার্কা সিনেমা দেখে হঠাৎ কবির সিং দেখে নিজেদের সিনেমা পন্ডিত ভেবে বসছে। ভাল। গুড ফর দেম। :)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×