somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার পায়ের জুতা

২০ শে জুন, ২০২১ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম থেকে বাবার পায়ের জুতায় পা গলাতে গলাতে টেরই পেলাম না, কোন ফাঁকে আমরা বড় হয়ে গেলাম। শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবন চলে এলো, শিশুকালে যার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখলাম, একটু ব্যালেন্স পেয়েছি বুঝলেই ছেড়ে দিতেন, টলমল পায়ে আছড়ে পড়তে গেলেই তিনি সামলে নিতেন। একদিন নিজের দুপায়ে ভর করে দীর্ঘক্ষণ হাঁটতে শিখলাম। কিন্তু পড়তে গেলেই আবারও সেই সত্তা বারবার, প্রতিবার এসে সামলে নিতেন। বলতেন, "বাপ থাকতে চিন্তা কিসের ব্যাটা?"
বাপ থাকতে কিছু নিয়েই চিন্তা করতে হয়নি। একা হাঁটার ক্ষমতা ছিল, কিন্তু তারপরেও সেই আঙ্গুল ধরেই হাঁটতাম। ভরসা পেতাম। সাহস পেতাম। তাহলে আমি বড় হলাম কবে? সন্তান কি কখনও বাবা মায়ের কাছে বড় হতে পারে?
মাথার উপরে সূর্য ছিল ভীষণ কড়া। প্রচন্ড দাবদাহ তার। রোদের বললম ছুঁড়ে মারতো। লাগলেই ঘায়েল হবার কথা। কখনই টের পাইনি।
বৃষ্টির তীব্রতা প্রখর। শিল, বাজসহ আরও বহু কিছু ছুটে আসতো।
বুঝতে পারিনি।
আমার মাথার উপরের ছাদটা ছিল ভীষণ মজবুত। টেকসই।
একদিন হঠাৎ দেখি সেই ছাদ আর নেই। সেই হাত আর নেই যা ভূপাতিত হওয়া থেকে আমাকে সামলে নিত।
বাবার পায়ের জুতা আজও আছে। সেখানে এখনও পা গলাই। আমার পাও বড় হয়েছে খুব, আমার নিজেরই জুতা আছে বেশ ক' জোড়া। কিন্তু আজও সেই জুতা আমার তুলনায় বড় রয়ে গেছে। বুঝি, সেই জুতা পায়ে ফিট হতে এখনও বহু সময় বাকি।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ রাত ১১:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×