somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি বিয়ের বাজারে পাত্র - পাত্রী

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা বাংলাদেশের।
এক ছেলে বিয়ে করতে পারছে না।
বেচারার শিক্ষাগত যোগ্যতা আছে, মোটামুটি একটা ভাল চাকরিও করে, পরিবার ভাল, স্বভাব চরিত্র ভাল - একটাই সমস্যা, ছেলে তোতলায়। স্পষ্ট উচ্চারনে কথা বলতে পারে না।
ছেলের জায়গায় মেয়ে হলেতো কথাই নাই।
বাংলাদেশের বিয়ের বাজারে পাত্র পাত্রী হচ্ছে কুরবানীর বাজারের পশুর মতন। সব দিক দিয়ে নিখুঁত হতে হবে। নাহলে বাতিল।
স্বভাব চরিত্র, শিক্ষাগত যোগ্যতা, শিষ্টাচার, জীবনাচরণ ইত্যাদির চাইতেও বেশি প্রাধান্য পায় উচ্চতা, গায়ের রং, কণ্ঠস্বর ইত্যাদি।
এখন তাহলে বলি, ইসলাম এই ব্যাপারে কি বলে।

ইসলাম ধর্মে নবীদের মধ্যে মুসা (আঃ) নবীর স্থান যে কোথায় সেটা নিশ্চই ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপরেও ধারণা দিতে শুধু এইটুকু বলি যে মুহাম্মদ (সঃ) এবং ইব্রাহিম (আঃ) নবীর পরেই উনার সম্মান। মানে কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছেন এবং আরও কোটি কোটি মানুষ ভবিষ্যতেও আসবেন। কিন্তু কেয়ামত পর্যন্ত মানব জাতির ইতিহাসে মুসা (আঃ) এর সমকক্ষ একজনও আসবেন না।
সেই মুসা (আঃ) স্পষ্ট উচ্চারনে কথা বলতে পারতেন না। কুরআনই বলে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যাতে তাঁর জিহ্বার জড়তা কেটে যায়। সাথে সঙ্গী হিসেবে ভাইকেও চাইলেন, কারন ভাইয়ের কথাবার্তা স্পষ্ট।
আবার আরেক স্থানে ফেরাউনও বলে যে, যে স্পষ্ট করে কথা বলতে পারে না, সে কিভাবে আল্লাহর রাসূল হতে পারে?

কথিত আছে শৈশবে তাঁর জিহ্বা জ্বলন্ত কয়লায় পুড়ে গিয়েছিল। তিনি জ্বলন্ত কয়লাকে ফল মনে করে মুখে দিয়েছিলেন। যদিও জ্বলন্ত কয়লা হাত দিয়ে ধরার সাথে সাথেই টের পাওয়ার কথা ওটা কতটা গরম। অবশ্য ভেজা হাত থাকলে ভিন্ন কথা। জন্মগতও lisp থাকতে পারে। যেহেতু ১০০% সত্য জানিনা, কাজেই বলতে পারছিনা তাঁর জিহ্বার জড়তার কারন।
জিহ্বায় জড়তা ছিল আমাদের নবীজির (সঃ) প্রিয় নাতি হজরত হোসেনেরও (রাঃ)। তিনি যখন একটা কথা বলতে যেতেন, জিহ্বার জড়তার কারনে শব্দগুলো উচ্চারণ করতে তাঁর সময় লাগতো। আমাদের নবীজি (সঃ) প্রানপ্রিয় দৌহিত্রের দিকে ভুবন ভোলানো মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, এবং একবার বলেও ছিলেন যে "ও হজরত মুসার (আঃ) কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে।"

তাহলে দেখা যাচ্ছে, বাঙালি বিয়ের বাজারে পাত্র হিসেবে নবী মুসা (আঃ) এবং আমাদের নবীজির (সঃ) নয়নমনি হজরত হোসেন (রাঃ) তেমন যোগ্যতা রাখেন না। :/
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×