somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে বুদ্ধিহীনের মতন গুজবের পালে হাওয়া দিয়েছে সে কি আপনার মৃত্যুর দায় এড়াতে পারবে?

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপদের সময়ে কারোরই মাথা ঠিক থাকে না। কথা সত্য।
তবে সেই নষ্ট মাথা নিয়ে এমন কিছু করা ঠিক না যাতে বিপদ আরও বেড়ে যায়।
যেমন, কারফিউ জারি হওয়ার পর আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা প্রেস বিজ্ঞপ্তি খুবই ভাইরাল হলো। আর্মির যুবারা নাকি ওদের সিনিয়রদের বিনীত অনুরোধ করেছে যে ওরা বৈধ দাবি নিয়ে রাস্তায় নামা জনতার পাশে দাঁড়াতে চায়। আরও সব ফিল্মি ডায়লগ। ভাষা দেখেই বুঝা যায় সেই ফেক বিজ্ঞপ্তি লেখক বলিউড সিনেমা বেশি দেখে ফেলেছেন।
এইটা যে ফেক, সেটা বুঝতে আপনাকে সেই প্রেস ব্রিফিংয়ের ভাষা যেমন একটা ইন্ডিকেশন দিবে, তারচেয়েও বড় কথা, এত এত নিউজ মিডিয়া যেখানে হা করে বসে আছে এমন নিউজ পাওয়ার জন্য, সবাইকে বাদ দিয়ে কেউ ফেসবুকে এত মহাগুরুত্বপূর্ণ ব্যাপার পোস্ট করবে? আর আর্মির জুনিয়র অফিসাররা কি ছাগল নাকি যে ওরা ওদের সিনিয়রদের সাথে আলাপ করবে কোন এক সাংবাদিকের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে? মাথা নষ্টেরও একটা লিমিট থাকে, নাকি?
সেনাবাহিনী সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নাই, ওদের বলি, সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ওদের ডিএনএর ভিতরে ঢুকিয়ে দেয়া হয়। এইটাই ওদের ট্রেনিং। আপনার সিনিওর যদি হুকুম দেন ব্রাশ ফায়ার করতে, সামনে কে আছে না আছে সেটা খেয়াল করার দায়িত্ব আপনার না। আপনার কাজ ট্রিগার টানা। এইটা না করলে আপনার কোর্ট মার্শাল হবে, আপনি বিপদে পড়বেন। আপনাকে ধরেই নিতে হবে আপনার বস আপনার চেয়ে বেশি জানে, এবং ও যা বলেছে সেটা করাই আপনার একমাত্র ধর্ম।
সমস্যা হচ্ছে, সেই গুজব পোস্ট অনেক তথাকথিত বুদ্ধিজীবীরাও শেয়ার করেছেন। কয়েকটা ফিকশনাল বই লিখলেই কারোর বুদ্ধি বাড়ে না, এইটা সাধারণ মানুষকে বুঝতে হবে। এই কয়দিনে সেটাই তো দেখছি। কিন্তু সাধারণ পাঠক অন্ধভাবে এদের ফল করেন। এতে সমস্যা হচ্ছে এই যে, আপনি যখন দেখবেন একজন ফেসবুক সেলিব্রেটি এমন একটা প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছেন যেখানে লেখা আর্মিতে বিদ্রোহ দেখা গেছে, ওরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় - তখন আপনি বুকে হাতির বল নিয়ে কারফিউ ভেঙে রাস্তায় নামবেন। কিন্তু বাস্তবের মিলিটারি আপনাকে তখন গুলি করে মারবে।
আপনি মরে গেলেন।
এতে দায় কার? যে বুদ্ধিহীনের মতন গুজবের পালে হাওয়া দিয়েছে সে কি আপনার মৃত্যুর দায় এড়াতে পারবে?

এই কারনে সবার কাছে রিকোয়েস্ট, দয়া করে যে খবরই শুনবেন, সেটা ভ্যারিফাই না করে আল্লাহর ওয়াস্তে শেয়ার করবেন না। আপনাকে যদি একজন মানুষও ফলো করে থাকেন, ওর দায়িত্বও আপনার। একটু দায়িত্ববান হন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:৫৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×