somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মবের মুল্লুকের" প্রতিটা খুনের দায় ড ইউনূসেরই নিতে হবে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যখন কোন টিমের বা প্রজেক্টের ম্যানেজার হই, দলের সাকসেস, এবং ফেইলিওর সবই তখন সেই দলের ম্যানেজারের ঘাড়ে বর্তায়।
ওকে নিয়োগ করা হর্তাকর্তাদের একটাই বক্তব্য, তোমাকে একটা দলের দায়িত্ব দেয়া হয়েছে, তুমি কিভাবে সফল হবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি না পারো, তাহলে দায়িত্ব নিও না। অন্য কাউকে দিয়ে দাও। দুনিয়ায় প্রচুর যোগ্য লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যোগ্য মানুষকে খুঁজে নিব। কিন্তু ফেল করার পরে "আমার দাঁতে ব্যথা ছিল, গতরাতে কারেন্ট চলে গিয়েছিল, আমার বৌয়ের জন্মদিন ছিল" ইত্যাদি কোন এক্সকিউজ দিতে পারবা না। বাঙালির যেমন তিনটা হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত, বিদেশে মানুষের দুইটাই হাত।
কাজেই শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রোরেলের ক্রেডিট পাবেন, তেমনই গণহত্যা, গনচুরি, ভোটডাকাতি ইত্যাদি সবকিছুর জন্যই দোষী হবেন। ছাগলের মতন বলতেই পারেন "উনি কি সরাসরি গুলি করতে বলেছেন যে উনি খুনি হবেন?" আপনার জ্ঞাতার্থে, উনি চোখ দুইটাকে ভ্যানিটি ব্যাগে ভরে রাখেন নাই। ২০ দিন দেশে ওনার সরকারি পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ কি তান্ডব চালাচ্ছিল, সেটা উনি ভাল করেই জানতেন। যদি উনার আসলেই ইচ্ছা হতো মানুষের বুকে গুলি না চালানোর, তাহলে উনি স্পষ্টই বলতে পারতেন "খবরদার! একটা গুলিও যেন না চলে!"
উল্টো বিভিন্ন মেইনস্ট্রিম সংবাদপত্রের সূত্রে, রিজাইনের গণভবনে তিনি তিন বাহিনীর প্রধানের উপর খেপেছিলেন কেন ওরা শক্ত হচ্ছে না, এবং আইজিপির উপর খুশি ছিলেন, কারন উনি "উনার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন।"
তা একই যুক্তিতে এই যে ঢাবিতে একটা মানসিক ভারসাম্যহীন এক যুবককে অতি ঠান্ডা মাথায় অতি নৃশংসভাবে খুন করা হলো, এর দায় ড ইউনূসের সরকারের উপর যায়। যদি ছাত্রলীগও খুন করে থাকে, তবুও। কারন দেশটাকে স্বৈরাচারমুক্ত করে উনার হাতে তুলে দেয়া দিয়েছে - এখন উনি পুলিশ, মিলিটারি, নৌবাহিনী, বিমানবাহিনী কি দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা উনার ব্যাপার। মানুষ দেশটাকে "মবের মুল্লুক" বানিয়ে ফেলেছে? তাহলে সেই অনুযায়ীই ব্যবস্থা নেন।
এক আবু সাঈদের হত্যা স্বৈরাচারী হাসিনার সরকারের পনেরো বছর পুরানো শেকড় সহ উপরে ফেলে দিয়েছে, আর ড ইউনুসতো সেদিন এলেন। আমরা এক খুনির হাত থেকে তুলে আরেক খুনির হাতে দেশ দেখতে চাইনা। হেমেট মাথায় মারুক, অথবা জাতীয় পতাকা মাথায় বেঁধে ধনধান্য পুস্পভরা গাইতে গাইতে, মার্ডার মার্ডারই হয়ে থাকে।
ছেলেটার নাকি আপন আত্মীয় কেউ নাই যে বিচার চাইবে, তাহলে বলি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, ওর ভাই হিসেবে বিচার চাইছি। সরকারকে অবশ্যই দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার করতে হবে। মানুষ হত্যা কোন হাসি তামাশার বিষয় না।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৪
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×